মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Wedding Scam India: বিয়ের মণ্ডপে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বর, পাত্রী কোথায়! তারপর পাত্রের সঙ্গে যা হল ভাবতে পারবেন না…Wedding Scam India: Punjab wedding scam bride missing no venue booking know details viral news

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ১২২ সময় দেখুন


Last Updated:

Wedding Scam India: পঞ্জাবের মোগায় বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী পৌঁছে দেখে কনে ও তাঁর পরিবার গায়েব! ভেন্যু বুকিং পর্যন্ত নেই। এই ঘটনায় বিয়ে সংক্রান্ত প্রতারণা ও সাইবার অপরাধের আশঙ্কা আরও বেড়েছে, বিস্তারিত জানুন…

বিয়ের মণ্ডপে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বর, পাত্রী কোথায়! তারপর পাত্রের সঙ্গে যা হল ভাবতে পারবেন না... (Image: AI-generated image via Grok)বিয়ের মণ্ডপে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বর, পাত্রী কোথায়! তারপর পাত্রের সঙ্গে যা হল ভাবতে পারবেন না... (Image: AI-generated image via Grok)
বিয়ের মণ্ডপে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বর, পাত্রী কোথায়! তারপর পাত্রের সঙ্গে যা হল ভাবতে পারবেন না… (Image: AI-generated image via Grok)

মোগা: এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল পঞ্জাবের মোগা, যেখানে এক যুবক তাঁর বিয়ের শোভাযাত্রা (বারাত) নিয়ে জাঁকজমকভাবে পৌঁছালেন ঠিকানায়—কিন্তু সেখানে গিয়ে বুঝলেন, কনে তো দূর, বিয়ের অনুষ্ঠানস্থলই বুক করা হয়নি!

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ১০ জুন। অমৃতসর থেকে আগত পাত্র ও তাঁর পরিবার যখন মোগার ‘রয়্যাল প্যালেস’ নামের ভেন্যুতে পৌঁছান, তখন তাঁদের চরম বিস্ময়ের মধ্যে পড়তে হয়। কারণ, যেই স্থানটির নাম কনের পরিবার দিয়েছিল, সেটি বিয়ের জন্য আদৌ বুক করা হয়নি। কনের পরিবার এবং কনেও উধাও।

প্রতিবেদন অনুযায়ী, এই বিয়ের সম্বন্ধ শুধুই ফোনে স্থির হয়েছিল। দুই পরিবার কখনও সামনাসামনি সাক্ষাৎ করেননি। কনের পরিবার দাবি করেছিল, তারা যুক্তরাজ্যে (ইউকে) থাকে, তবে তাঁদের আদি বাড়ি মোগায়।

পাত্র ও তাঁর আত্মীয়রা এরপর সারা শহর জুড়ে খোঁজ করেও কনের পরিবার বা বিয়ের দল খুঁজে পাননি। তাদের ফোনেও যোগাযোগ সম্ভব হয়নি। প্রতারণার আশঙ্কায় তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।

The Indian Express-এর একটি প্রতিবেদনে পাত্রের ভগ্নিপতি মনপ্রীত কউর জানান, “এই বিয়েটা আমি স্থির করেছিলাম। কনে আমার মামাতো বোন। ওর পরিবার ইউকে-তে থাকে, কিন্তু তাঁদের বাড়ি মোগায়। অনেক মাস আগেই ফোনে বিয়েটা স্থির হয়েছিল। ওরা বলেছিল, অনুষ্ঠানস্থল হচ্ছে মোগার রয়্যাল প্যালেস, এবং আমাদের ১০ জুন সেখানেই উপস্থিত থাকতে বলা হয়েছিল।”

তিনি আরও বলেন, “গতকালও কনে ও তাঁর পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল। ওরা বলেছিল সব কিছু ঠিকঠাক আছে এবং ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু আজ এসে দেখছি ভেন্যুতে কোনও বুকিং নেই, এমনকি ওদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না।”

এই ঘটনাটি ফের প্রশ্ন তুলে দিল বিয়েকে ঘিরে অনলাইন প্রতারণা ও সাইবার অপরাধের বিষয়ে—বিশেষ করে অনলাইন ম্যাট্রিমনিয়াল ওয়েবসাইট বা বিজ্ঞাপনের মাধ্যমে হওয়া সম্পর্ক নিয়ে। গত বছরের ডিসেম্বরেও এমন এক ঘটনা সামনে এসেছিল, যেখানে দুবাই থেকে পাত্র তাঁর বিয়ের শোভাযাত্রা নিয়ে ভারতে এসে দেখেন কনের পরিবার গায়েব!

বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/

Wedding Scam India: বিয়ের মণ্ডপে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে বর, পাত্রী কোথায়! তারপর পাত্রের সঙ্গে যা হল ভাবতে পারবেন না…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর