মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

Weekend Trip | পর্যটক টানতে বিরাট উদ্যোগ! নতুন সাজে সাজছে জনপ্রিয় এই বিশাল পার্ক, দেখুন তো চেনেন কিনা…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

Weekend Trip: ইতিমধ্যেই বাচ্চাদের জন্য বেশ কয়েকটি খেলনা বসানো হচ্ছে পার্কের মধ্যে। পার্কে থাকা মিউজিয়ামটিকে কেন্দ্র করেও নতুন কিছু চিন্তা ভাবনা করছে পার্ক কর্তৃপক্ষ।

X

নরেন্দ্র

নরেন্দ্র নারায়ণ পার্ক

কোচবিহার: রাজ আমলে স্থাপন হওয়া কোচবিহার সদর শহরের বুকে অন্যতম প্রসিদ্ধ একটি পার্ক হলো এন এন পার্ক। এই এন এন পার্কের সম্পূর্ণ নাম নরেন্দ্র নারায়ণ পার্ক। একটা সময় এই পার্কে রাজাদের আনাগোনা ছিল। তবে আজ আমলের পরবর্তী সময়ে এই পার্কের সমস্ত দায়িত্বভার সামলানো হচ্ছে সরকারের দ্বারা। বর্তমান সময়ে এই পার্কের বেশ কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। দীর্ঘ সময় বন্ধ থাকার পর শুরু করা হয়েছে পার্কের টয়ট্রেন পরিষেবা। যা গোটা কোচবিহারে শুধুমাত্র এই পার্কের মধ্যেই রয়েছে বর্তমানে।

উদ্যান ও কানন বিভাগের রেঞ্জার অভিজিৎ নাগ জানান, “জেলা কোচবিহারের এই পার্কের মধ্যে দূর-দূরান্তের বহু মানুষের ভিড় জমান। এছাড়া বাইরের বহু পর্যটকেরা এই পার্কে এসে থাকেন বিভিন্ন সময় ঘুরতে। তাইতো কোচবিহার শহরের মধ্যে এই পার্কের গুরুত্বই আলাদা। দীর্ঘ সময় ধরে এই পার্কে বাচ্চাদের খেলনার প্রচুর সামগ্রী রয়েছে। তবে কিছুদিন পূর্বে একটি মিউজিয়াম শুরু করা হয়েছে। যেই মিউজিয়াম এর মধ্যে রাজ আমলে পার্কে ব্যবহৃত নানান উপকরণ সাজিয়ে রাখা হয়েছে। যা পার্কের ঘুরতে আসা মানুষদের অনেকটাই পছন্দ হচ্ছে বর্তমান সময়ে।”

আরও পড়ুনঃ কলকাতার একেবারেই কাছে এই ৫ অভূতপূর্ব জায়গা! আপনি না গেলে বড় মিস করবেন, ছোট্ট ছুটিতে হোক ডেস্টিনেশন

তিনি আরও জানান, “দুর্গাপুজোর আগে পার্কে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলা সামগ্রী আনা হয়েছে। আরও বেশ কিছু খেলা বসানো হচ্ছে পার্কের মধ্যে। বর্তমান সময়ে পর্যটনের মরসুম ইতিমধ্যেই শুরু হয়েছে। আর তাইতো পর্যটকদের আকর্ষণ করতে পার্কের আরও কিছু সংস্কার কাজ করা হচ্ছে। ইতিমধ্যেই পর্যটকদের আনাগোনা বাড়তে শুরু করেছে এই পার্কে। দীর্ঘ প্রাচীন রাজ আমলের ঐতিহ্যবাহী এই পার্ক বর্তমান সময়ে অনেকটাই আকর্ষণ করে বহু ইতিহাস অনুসন্ধানী মানুষকে। জেলার বুকে অন্যতম প্রসিদ্ধ এই পার্ক শুধু জেলার নয় জেলার বাইরের মানুষেরও আকর্ষণের কেন্দ্রবিন্দু।”

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড় দানার হানা শুরু! এই মুহূর্তে কেমন আবহাওয়া জেলায় জেলায়? আলিপুরের আপডেট

ইতিমধ্যেই বাচ্চাদের জন্য বেশ কয়েকটি খেলনা বসানো হচ্ছে পার্কের মধ্যে। এছাড়া পার্কে থাকা মিউজিয়ামটিকে কেন্দ্র করেও নতুন কিছু চিন্তা ভাবনা করছে পার্ক কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনের মধ্যেই পার্কের আরও কিছু আমূল পরিবর্তন হতে চলেছে, যা প্রতিটি পর্যটকের পছন্দ হবে।

Sarthak Pandit



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর