বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

West Bengal news গ্রাম থেকে প্রথম উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ দুই ছাত্রী! উৎসবের মেজাজ গোটা এলাকায় Gourd is sweet even when played in the dark” These two students are proof of that!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২১ মে, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন


Last Updated:

West Bengal news: উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে বেশ কয়েকদিন হল। অনেক ক্ষেত্রে মেধাবীদের তালিকার মাঝে হারিয়ে যায় খবরের আড়ালে থাকা অন্যান্য মেধাবীরা। তবে সেই মেধাবীর খোঁজ পেয়েছি আমরা।

X

আদিবাসী

আদিবাসী গ্রামের দুই ছাত্রী

বীরভূম: উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে বেশ কয়েকদিন হল। অনেক ক্ষেত্রে মেধাবীদের তালিকার মাঝে হারিয়ে যায় খবরের আড়ালে থাকা অন্যান্য মেধাবীরা। তবে সেই মেধাবীর খোঁজ পেয়েছি আমরা।

প্রসঙ্গত ঠিক সেই খেলার বয়সে হারিয়েছে বাবাকে৷ মায়ের সঙ্গে মাঠে ধান পোঁতার কাজ করে তারই ফাঁকে কোনোভাবে পড়াশোনা। আর এভাবেই আদিবাসী অধ্যুষিত বোলপুর শান্তিনিকেতনের সাহেবডাঙা গ্রাম থেকে প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হলেন দুই বীরাঙ্গনা। এর আগে এই গ্রাম থেকে কেউ এই গণ্ডি পার করেনি৷ তাই সুমিত্রা টুডু ও বাসন্তি টুডুর চোখেই আগামীর সাফল্য দেখছে গ্রামের আর পাঁচটা খুদে পড়ুয়ার।

তাদের নিয়ে উচ্ছ্বাসিত পুরো গ্রাম৷ তবে নিজেদের সাফল্যের কথা বলতে গিয়ে চোখে জল আটকাতে পারলেন না সুমিত্রা, বাসন্তীর ও তাদের মায়েরা। গ্রামে বাল্য বিবাহ রদ ও শিশুদের পড়াশোনায় আগ্রহী করে তোলাই লক্ষ্য দুই ছাত্রীর৷ প্রসঙ্গত, কথাই রয়েছে প্রদীপের নীচেই অন্ধকার৷ আন্তজার্তিক খ্যাতি সম্পন্ন শহর বোলপুরের অদূরে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সম্পূর্ণ আদিবাসী অধ্যুষিত সাহেবডাঙা গ্রাম৷

শান্তিনিকেতন থানার এই গ্রামে অধিকাংশই কাঁচা বাড়ি, নেই পর্যপ্ত পানীয় জলের ব্যবস্থা৷ একটি নলকূপ ভেঙে গেলে অন্যটির উপর পুরো গ্রামের ভরসা, অপরিচ্ছন্ন পুকুর, ভাঙাচোরা রাস্তা। গ্রাম সড়ক যোজনা পৌঁছায়নি এই সাহেবডাঙায়৷ এই গ্রাম প্রায় ৪৬টি পরিবারের বসবাস। গ্রামে নেই কোনও প্রাথমিক বিদ্যালয়৷ একটি মাত্র শিশুশিক্ষা কেন্দ্র রয়েছে। এক কথায় যে কোনো ভাবেই উন্নয়নের আলো পৌঁছায়নি এহেন গ্রাম থেকে প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হল বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের ছাত্রী বাসন্তি টুডু ও সুমিত্রা টুডু।

আগে গ্রামের কেউ এই গণ্ডি পার করেনি৷ উল্লেখ, এই বীরভূম জেলায় রয়েছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়-সহ একাধিক কলেজ৷ শিল্প, শিক্ষা, সংস্কৃতির পীঠস্থান বোলপুর-শান্তিনিকেতন। অথচ বিশ্বভারতী থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে একটি গ্রামে শিক্ষার আলো পৌঁছল এতকাল পর৷ তাও এই দুই ছাত্রীর হাত ধরে। সৌভিক রায়



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর