বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের IND vs NZ 4th ODI: Pacer who took 5 wickets in 5 balls added to New Zealand squad | Cricket News Inside Anirudh Ravichander And Kavya Maran’s Dreamy Greece Wedding আগামী ৬ মাসের মধ্যে নগর স্বাস্থ্য মডেল চূড়ান্ত: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’ এআই গড, সুপার ইন্টেলিজেন্স এবং মানবসভ্যতার ভবিষ্যৎ: সংকট, দ্বন্দ্ব ও রূপরেখা বাকৃবিতে ছাত্রদলের হাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার ও রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

West Bengal news: সুন্দরবনে বাড়ছে জলস্তর! স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যে কী প্রভাব, চলছে গবেষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১২৬ সময় দেখুন


Last Updated:

West Bengal news: সুন্দরবনের স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে জলস্তর বৃদ্ধি, এ নিয়ে চলছে গবেষণা। সম্প্রতি ডায়মন্ড হারবারে আয়োজিত হয় আলোচনা সভা।

X

সুন্দরবন

সুন্দরবন

ডায়মন্ড হারবার: সুন্দরবনের স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে জলস্তর বৃদ্ধি, এ নিয়ে চলছে গবেষণা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ থেকে থাকা আসা গবেষক এবং সুন্দরবন নিয়ে যাঁরা কাজ করে যাচ্ছেন তাঁদের নিয়ে ডায়মন্ড হারবারে আয়োজিত হয় আলোচনা সভা।

আরও পড়ুন: সীমান্তে লেগে গেল ভারত-বাংলাদেশের… দফায় দফায় সংঘর্ষ! বাংলাদেশিরা যা করেছেন শুনলে গা জ্বলবে

সেখানে সুন্দরবনের জলস্তর বৃদ্ধি নিয়ে সকলেই একমত হয়েছেন। জলস্তর বৃদ্ধির জন্য সুন্দরবনে বাঁধ ভাঙার মত ঘটনা‌ ঘটছে, যার ফলে নোনা জল‌ চলে আসছে এলাকায়। আগামী ৭০ বছরে এই প্রবণতা আরও বাড়বে। ফলে সেই সময় জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়বে তা এখন থেকেই গবেষণা করার প্রয়োজন রয়েছে বলে মনে করছেন সকলে। সুন্দরবনের এই জলস্তর বৃদ্ধি যথেষ্ট উদ্বেগজনক। সুন্দরবন এলাকায় প্রতি বছর ৩-৭ মিলিমিটার পর্যন্ত জলস্তর বাড়ছে। এর ফলে প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে সমুদ্রের জল সহজেই স্থলভাগে ঢুকে পড়ছে।

আরও পড়ুন: মেয়েকে বিবস্ত্র করে পুরুষদের সঙ্গে যৌনতার ভিডিও করতেন বাবা-মা! শিউরে ওঠার মতো ঘটনা

জলস্তর বাড়ার পাশাপাশি বেড়েছে বৃষ্টিপাত। ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বাড়ছে। জোয়ারের সময়ে প্রবল বৃষ্টি হলে সুন্দরবনের নদীগুলির পক্ষে সেই বিপুল জল ধরে রাখা সম্ভব হচ্ছে না। তখনই বাঁধ ভাঙছে, কোথাও বাঁধ উপচে গ্রামে জল ঢুকছে।

ফলে নোনা জলের মাত্রা বৃদ্ধিতে জনস্বাস্থ্যে কেমন প্রভাব পড়ে তা জানা খুবই জরুরি। এই ব্যাপারে একমত হয়েছেন সকল গবেষকরা, ফলে শুরু হয়েছে এই কাজ। মুক্তি এবং লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির উদ্যোগে আয়োজিত হওয়া ডায়মন্ড হারবারের এই সেমিনার নজর কেড়েছে সকলের। এই সেমিনার থেকেই গবেষণার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

Next Article

Pithe: নবাবের শহরের পিঠে এখন পাওয়া যাচ্ছে বীরভূমে, চেখে দেখলে মন ভরে যাবে



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর