মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Bengal news দুর্মূল্যের বাজারে আজও মাত্র ১০ টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীদের সুস্থ করে তোলেন গরিবের এই ডাক্তার। রোগের লক্ষণ দেখে প্রয়োজন মতো ওষুধও দেন চিকিৎসক ডাঃ সুকৃতি কুমার রায়। man became a doctor for the poor by providing medical services for 10 taka

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১২৪ সময় দেখুন


Last Updated:

West Bengal news: দুর্মূল্যের বাজারে আজও মাত্র ১০ টাকায় চিকিৎসা পরিষেবা দিয়ে রোগীদের সুস্থ করে তোলেন গরিবের এই ডাক্তার। রোগের লক্ষণ দেখে প্রয়োজন মতো ওষুধও দেন চিকিৎসক ডাঃ সুকৃতি কুমার রায়।

X

গরিবের

গরিবের ডাক্তার

আর্থিকভাবে পিছিয়ে পড়া গরীব মানুষ অসুস্থ বা বার্ধক্যজনিত কারণে মারা গেলে তিনি ফ্রি তেই দেন মৃত্যু’র সনদপত্র। এই ভাবে দেগঙ্গার প্রত্যন্ত এলাকায় ৫২ বছর ধরে সুনামের সঙ্গে মানুষদের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন গরীবের মসিহা ডাঃ সুকৃতি কুমার রায়। ১৯৭৩ সালে বাবার ইচ্ছাতেই এশিয়ার বৃহত্তম কলকাতা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ থেকে ডিএমএস পাশ করে দেগঙ্গার প্রত্যন্ত গ্রাম কালিতলা এলাকায় প্র্যাকটিস শুরু করেন তিনি।

আরও পড়ুন: বিরাট ঘোষণা কলকাতা মেট্রোর! প্রতি রবিবার একটি রুটে সম্পূ্র্ণ বন্ধ থাকবে মেট্রো চলাচল

প্রথমে ২ টাকা ভিজিট দিয়ে শুরু করলেও, পরে ৫ টাকা এবং বর্তমানে মাত্র ১০ টাকা ফি নেন এই চিকিৎসক। ইচ্ছে ছিল আইন নিয়ে পড়াশোনা করার, সামান্য সমস্যায় আইন নিয়ে পড়তে না পারায় চিকিৎসক বাবার ইচ্ছা অনুযায়ী হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ভর্তি হয়ে পাশ করে গ্রামের মানুষকে পরিষেবা দিতে থাকেন। ডাক্তার সুকৃতি কুমার রায় জানান, গ্রামীণ অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় অনেক মানুষ ভালো চিকিৎসা পান না, গরীব মানুষ যাতে চিকিৎসা পরিষেবা পান তার জন্য বাবার ইচ্ছা অনুযায়ী তিনি দীর্ঘ ৫২ বছর পরিষেবা দিয়ে আসছেন এই ভাবেই। এই পরিষেবার জন্যই এলাকায় তিনি কারুর কাছে গরীবের চিকিৎসক, গরীবের মসিহা বা গরীবের ভগবান বলে পরিচিত আজ।

আরও পড়ুন: ভারতে ট্রেনে চড়তে ৩৫০ কিমিতে খরচ হয় ১২১ টাকা! বাংলাদেশ-পাকিস্তানে কত খরচ জানেন?

রোগীরাও যেন শারীরিক ও মানসিকভাবে অনেকটাই সুস্থ বোধ করেন এই ডাক্তারবাবুর কাছে আসলেই। তবে অতিরিক্ত জটিল কোন রোগ দেখলে হাসপাতালে যাওয়ারই পরামর্শ দেন প্রত্যন্ত এলাকার এই চিকিৎসক। বর্তমান সময়ে দাঁড়িয়ে তাই চিকিৎসকের এমন পরিসেবাকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই।

রুদ্র নারায়ণ রায়

Next Article

West Bengal news: সময়ে বেতন না পাওয়ার অভিযোগ! নানা সমস্যায় জর্জরিত হাওড়া পুরসভার অস্থায়ী কর্মীরা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর