মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

West Bengal news: ভুল চিকিৎসার জেরে বিপাকে তরুণী! দুই চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদালত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


Last Updated:

North Bengal news: ভুল চিকিৎসার ঘটনা। ক্রেতা সুরক্ষা আদালতের বড় শাস্তি হল দুই চিকিৎসকের। ঘটনায় শোরগোল পড়েছে মালদহে।

X

শাস্তি

শাস্তি চিকিৎসকের

জানা গিয়েছে, ২০১৯ সালে গাজোলের বাসিন্দা রথীন্দ্রনাথ কুন্ডু তাঁর মেয়ের চিকিৎসা করান মালদহ শহরের একজন চিকিৎসকের কাছে। সেই সময় খেলতে গিয়ে তার নয় বছরের মেয়ে পায়ে আঘাত পায়। প্রথমে মালদহ শহরের এক চিকিৎসকের কাছে চেম্বারে চিকিৎসা করান। প্রাথমিক চিকিৎসার পর এক্সরে করে চিকিৎসক মালদহ মেডিকেল কলেজ হাসপাতাল অথবা বেসরকারি হাসপাতালে রোগীকে ভর্তি করার পরামর্শ দেন।

আরও পড়ুন: রাতে গেদে পেরিয়ে বাংলাদেশে ঢুকল ভারতের মালগাড়ি! ভিতরে ১০ কোটির জিনিস, কী জানলে চমকে উঠবেন

রথীন্দ্রনাথ অবশ্য তাঁর মেয়েকে বেসরকারি নার্সিংহোমেই ভর্তি করেন। সেখানে দুজন চিকিৎসক তাঁর মেয়ের অস্ত্রোপচার করে। কিন্তু তারপরেও রোগী সুস্থ না হয়ে ওঠায় একাধিকবার চিকিৎসকের কাছে নিয়ে আসে। পরবর্তীতে চিকিৎসকেরা ওই রোগীকে কলকাতায় রেফার করেন।

আরও খবর: বাংলাদেশের সংবিধান থেকে বাদ যেতে পারে ধর্মনিরপেক্ষতা! ইউনূসের আমলে বিরাট পরিবর্তনের ইঙ্গিত

রবীন্দ্রনাথ পরবর্তীতে মেয়েকে দক্ষিণ ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করান। প্রায় একমাস চিকিৎসার পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। সেখানেও চিকিৎসকেরা মালদহে ভুল চিকিৎসা করানোর অভিযোগ তোলে। মেয়ে সুস্থ হয়ে ওঠার পর রথীন্দ্রনাথ বাবু সেই সময় মালদহ ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন।

কলকাতার হাসপাতালের তালিকা জানতে ক্লিক করুন: https://www.local18.in/kolkata/

রথীন্দ্রনাথ কুন্ডু বলেন, “আমি খালি চোখেই দেখতে পাচ্ছি আমার মেয়ের ভুল চিকিৎসা হয়েছিল। পায়ের সমস্যা, পেটের অপারেশন হয়েছিল। পরে দক্ষিণ ভারতের চিকিৎসা করিয়ে মেয়েকে সুস্থ করি। মেয়ে সুস্থ হয়ে উঠলে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হই। প্রায় ছয় বছর পর আদালত রায় দিয়েছে। আমি খুশি”।

বিভিন্ন সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। মালদহ জেলা ক্রেতা সুরক্ষা দফতরের সহকারী অধিকর্তা তন্ময় সেনগুপ্ত বলেন, “মালদহ শহরের বিশিষ্ট চিকিৎসক ও একটি নার্সিংহোমের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। ভুল চিকিৎসার অভিযোগ করেন তিনি। আদালত রায় দিয়েছে। অভিযুক্তদের ৬ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”

Next Article

Cooch Behar News: বেসরকারি প্রাথমিক শিক্ষকের অবাক প্রতিভা! কাগজ দিয়েই তৈরি করছেন অসাধারণ সব মূর্তি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর