বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন

West Bengal news: সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছে প্রেমিক-প্রেমিকা! খবর রটতেই হুলস্থুল বসিরহাটে! শেষমেশ যা হল…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

Relationship news: সেতু থেকে নাকি নদীতে ঝাঁপ দিয়েছে প্রেমিক-প্রেমিকা। বসিরহাট জুড়ে রটে গেল এমনই খবর। আর সেই খবর রটে যেতেই হুলস্থুল পড়ে যায় গোটা বসিরহাটে।

নদী ঝাঁপ যুগলের?নদী ঝাঁপ যুগলের?
নদী ঝাঁপ যুগলের?

বসিরহাট , অনুপম সাহা: সেতু থেকে নাকি নদীতে ঝাঁপ দিয়েছে প্রেমিক-প্রেমিকা। বসিরহাট জুড়ে রটে গেল এমনই খবর। আর সেই খবর রটে যেতেই হুলস্থুল পড়ে যায় গোটা বসিরহাটে।

মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। এলাকায় শোরগোল পড়ে যায়। রটে যায় যে, বিকেলে নাকি বসিরহাটের ইছামতি নদীর ‘ইছামতি সেতুর’ উপর থেকে যুগল ঝাপ দিয়েছে নদীতে। অত উঁচু থেকে ঝাঁপ দেওয়ার ফলে দুজনকে কী ভাবে উদ্ধার করা হবে, আদৌ জীবিত পাওয়া যাবে না কি, সেই নিয়ে চিন্তিত হয়ে পড়েন স্থানীয় মানুষ।

আরও পড়ুন: কোন রাজ্যের মানুষ সবচেয়ে বেশি মদ খান? কত নম্বরে পশ্চিমবঙ্গ? জানলে চমকে উঠবেন

খবর যায় বসিরহাট থানায়, প্রশাসনের পক্ষ থেকে তৎক্ষণাৎ নদীতে খোঁজাখুঁজি শুরু করা হয়। কিন্তু অনেক খুঁজেও কাউকে পায়নি প্রশাসন। এর মধ্যেই আবার প্রশাসনের কাছে খবর আসে অন্য একটি ঘাট দিয়ে ওই যুগল নদী থেকে উঠে পালিয়েছে। এই খবরে আরও বিভ্রান্তি ছড়িয়ে যায়। ওই যুগল বা তাঁদের পরিবার, অথবা যারা রটিয়েছে তাদের খোঁজ করছে পুলিশ ।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

West Bengal news: সেতুর উপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছে প্রেমিক-প্রেমিকা! খবর রটতেই হুলস্থুল বসিরহাটে! শেষমেশ যা হল…



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর