সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন

what are sub dials in watch, ঘড়ির ডায়ালে সাব ডায়ালের কী কাজ – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ সময় দেখুন
what are sub dials in watch, ঘড়ির ডায়ালে সাব ডায়ালের কী কাজ – News18 Bangla


কলকাতা: ঘড়ি খুব প্রয়োজনীয় জিনিস। আবার এই ঘড়িই এক সময় হয়ে ওঠে ‘স্টাইল স্টেটমেন্ট’।

অনেক নামী, দামি ঘড়িতেই সাব-ডায়াল দেখা যায়। ঘড়ির মূল ডায়ালের ভিতরে ছোট মিনি-ডায়াল থাকে। এগুলি অকজিলিয়ারি ডায়াল নামেও পরিচিত। এই সব মিনি ডায়াল কিন্তু শুধুই সৌন্দর্য বর্ধন করে না। বরং এর নির্দিষ্ট কিছু কাজ রয়েছে। দেখে নেওয়া যাক এক নজরে—

ক্রোনোগ্রাফ সাব-ডায়াল:

সাধারণত ক্রোনোগ্রাফ ঘড়িতেই সব থেকে বেশি সাব-ডায়াল দেখা যায়। ক্রোনোগ্রাফ ঘড়িকে এক কথায় স্টপওয়াচ বলা যেতেই পারে। ঘড়ির দু’পাশের পুশার টিপে, ক্রোনোগ্রাফ সেকেন্ডের কাঁটা সক্রিয় করা যায় বা কাজ শেষে বন্ধ করা যায়।

আরও পড়ুন- India-র নাম বদলে ‘ভারত’! বড় সমস্যায় পড়বে দেশ! এখনই জেনে নিন

এই সাব-ডায়ালগুলিকে কখনও কখনও ‘রেজিস্টার’ হিসাবে উল্লেখ করা হয়। এতে ক্রোনোগ্রাফের সঙ্গে মোট অতিক্রান্ত ঘণ্টা, মিনিটের হদিশ রাখে। অন্য সাব-ডায়ালটি সেকেন্ড পরিমাপ করে। সাব-ডায়ালগুলি সেকেন্ড, মিনিট এবং ঘণ্টা আলাদা ভাবে ভেঙে পরিমাপ করে।

পাওয়ার রিজার্ভ ইন্ডিকেটর সাব-ডায়াল:

কিছু যান্ত্রিক ঘড়ি (স্প্রিং নির্ভর ঘড়ি)-তে থাকা সাব-ডায়াল কাজ করে অন্য ভাবে। এই সাব-ডায়ালগুলি দেখায় যে আর কতটা শক্তি ওই ঘড়িতে সঞ্চিত রয়েছে। এথেকে বোঝা যেতে পারে ঘড়িটি আর কতক্ষণ চলবে। সেই অনুযায়ী দম দিয়ে নিতে হবে।

GMT সাব-ডায়াল:

১৯৫০-এর দশকে দারুন জনপ্রিয় ছিল এই ঘড়ি। এই ঘড়ি দ্বিতীয় ‘টাইম জোন’ সম্পর্কে তথ্য দিতে থাকে। সাধারণত, নিজের দেশের সময়কালের বাইরে দ্বিতীয় ‘টাইম জোন’ সেট করে নেওয়া হয়।

মুন ফেজ সাব-ডায়াল:

এটি অন্য সাব-ডায়ালগুলির মতো নয়। এটি একেবারেই অন্য একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করে। মুন ফেজ সাব-ডায়াল একটি বিশেষ অংশের মাধ্যমে চাঁদের একটি ছবি দেখায়। তা থেকেই গণনা করা যায় অমাবস্যা, পূর্ণিমা প্রভৃতি চাঁদের ষোলোটি কলা।

দিন গণনা সাব-ডায়াল:

এটিও একটি জনপ্রিয় সাব-ডায়াল। ঘড়ির ভিতর সপ্তাহের দিন এবং তারিখ গণনা করা হয়। চাঁদের কলার মতোই সপ্তাহের দিনও প্রধান ডায়ালে মধ্যে থাকা একটি অংশ থেকে প্রদর্শিত হয়।

Published by:Suman Majumder

First published:

Tags: Watch



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর