সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

WhatsApp launches 6 new features for voice messages. All you need to know

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১ এপ্রিল, ২০২২
  • ২৭৮ সময় দেখুন
WhatsApp launches 6 new features for voice messages. All you need to know


Whatsapp Voice Message: বিশ্বের সব থেকে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হল Whatsapp। মেটা অধীনস্থ Whatsapp তাদের ইউজারদের জন্য নিয়ে আসছে একের পর এক নতুন ফিচার। এ বার Whatsapp নিয়ে আসতে চলেছে ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার। Whatsapp এর অডিও বা ভয়েস নোটে একাধিক ফিচার যোগ করা হয়েছে। নতুন বছর শুরু হওয়ার পর থেকে তিন মাসের মধ্যে অডিও নোটে প্রায় ৬টি নতুন আপডেট এসেছে। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এ বিষয়ে জানিয়েছেন Meta-র অধিকর্তা মার্ক জ়ুকারবার্গ।

Whatsapp-এর নতুন ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার সম্পর্কে, সম্প্রতি একটি ট্যুইট করেছেন Whatsapp-এর প্রধান উইল ক্যাচকার্ট (Will Cathcart)। ওই টুইটে তিনি লিখেছেন, দৈনিক প্রায় ৭ বিলিয়ন অর্থাৎ ৭০০ কোটি ভয়েস নোট Whatsapp-এর মাধ্যমে শেয়ার করা হয়। নতুন ফিচারে যোগ করা হয়েছে সেই বিষয়ে তিনি বিস্তারিত জানিয়েছেন নিজের ওই টুইটারে। তিনি লিখেছেন, ” Whatsapp ভয়েস মেসেজ হল অত্যন্ত সহজ, দ্রুত, ব্যক্তিগত এবং এক্সপ্রেসিভ।” মোট ৬টি নতুন ফিচার যোগ করা হয়েছে Whatsapp Voice-নোটে। সেগুলি হল Draft Preview, Out of Chat Playback, Remember Playback, Fast Playback on Forward Chat, Pause Voice Message এবং Waveform of Voice Notes.

এক নজরে দেখে নিন Whatsapp এর ভয়েস নোট মেসেজের ৬টি নতুন ফিচার –

Draft Preview- এর মাধ্যমে সেন্ড করার আগেই নিজের রেকর্ড করা অডিয়ো নোট শুনে নেওয়া যাবে।

আরও পড়ুন – বিনা খরচে বাড়িতে ইন্টারনেটের স্পিড বাড়াতে চান ? দেখে নিন সহজ উপায়

Out of Chat Playback- অ্যাপ এবং চ্যাট উইন্ডো ওপেন না করেই ভয়েস নোট শোনা যাবে। এমনকী ভয়েস নোট প্লে হওয়ার সময়ও অন্য ব্যক্তিকে টেক্সট করতে পারা যাবে।

Remember Playback- যে কোনও ভয়েস নোট শোনার সময় তা পজ করে রাখা সম্ভব এবং অ্যাপ থেকে বেরিয়ে যাওয়া সম্ভব। আবার যখন সেই ভয়েস নোট শোনা হবে, তখন পজ করা জায়গা থেকেই ফের অডিয়ো নোট প্লে হবে।

Fast Playback on Forward Chat- ফাস্ট ফরোয়ার্ড করে যে কোনও ভয়েস মেসেজ বা ভয়েস নোট প্লে করা সম্ভব। 1.5X এবং 2X-এ স্পিডে ভয়েস নোট প্লে করা সম্ভব।

আরও পড়ুন – এসির খোঁজ করছেন ? এক নজরে দেখে নিন ভারতের সেরা ৮টি এয়ার কন্ডিশনারের তালিকা

Voice Note Pause- যে কোনও ভয়েস নোট রেকর্ড করার সময় তা পজ করা সম্ভব।

Voice Note Waveform- যে কোনও ভয়েসনোট ওয়েভফর্ম ফরম্যাটে দেখা সম্ভব।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Whatsapp, WhatsApp Features, WhatsApp new update



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর