কিন্তু কোনও ইউজাররা যদি এখনও সেই নতুন ফিচারের সুবিধা না পেয়ে থাকে, তাহলে তাদের পরবর্তী আপডেট পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। আশা করা যাচ্ছে এর মধ্যেই তারা নতুন ফিচারের সুবিধা পেয়ে যাবে। WhatsApp-এর এই নতুন ফিচারের ফলে ইউজাররা অবাঞ্ছিত মেসেজ থেকে মুক্তি পাবে। অন্য দিকে, WhatsApp-এর মাধ্যমে কোনও ধরনের প্ররোচনামূলক মেসেজও দ্রুত হারে ছড়িয়ে দেওয়া যাবে না।