বলাই বাহুল্য WhatsApp এখন ভারতে তো বটেই বিশ্ব জুড়ে সব থেকে জনপ্রিয় চ্যাট অ্যাপ। তবে WhatsAppও তার ব্যবহারকারীদের হতাশ করে না। প্রায় প্রতিদিন নতুন নতুন বৈশিষ্ট্য পাওয়া যায় WhatsApp-এ। ইতিমধ্যে, WhatsApp আরও একটি নতুন বৈশিষ্ট্য আনতে প্রস্তুত, যা ব্যবহারকারীদের নিজেদের কাছে বার্তা পাঠাতে দেবে।