দীপাবলীর উৎসবের মরশুমের মধ্যে WhatsApp ইউজারদের জন্য রয়েছে একটি খারাপ খবর। এই উৎসবের মরশুমে ইউজাররা WhatsApp ব্যবহার করে তাঁদের বন্ধুবান্ধব, পরিবারের সঙ্গে বিভিন্ন ধরনের ফটো এবং ভিডিও শেয়ার করে থাকেন। কিন্তু এর মধ্যেই জানা গিয়েছে যে, বেশ কয়েকটি স্মার্টফোনে বন্ধ হতে চলেছে WhatsApp।