সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীবরদীতে অবৈধ ভারতীয় কসমেটিকস জব্দ, আড়ালে মূল ব্যবসায়ীরা শিকলবাহা ইউপিতে হোল্ডিং ট্যাক্স আদায়ে অনিয়মের অভিযোগ পূর্বঘোষিত সূচিতেই পরীক্ষা নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শ্রমিকদের জন্য ১০০ শয্যাবিশিষ্ট ৬টি বিশেষায়িত হাসপাতাল হবে প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ Adnan Sami Calls Out Mumbai Airport T2 Staff For ‘Rude Behaviour’ After 5-Hour Flight Delay: ‘Hadd Hai!’ | Bollywood News As Magnus Carlsen and 23 others await, Total Chess chief defends fast classical-only group stage: ‘Good way to do it’ | Exclusive | Chess News কালিয়াকৈরে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত কালিয়াকৈরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ চবির হীরকজয়ন্তী উপলক্ষ্যে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

Xiaomi ব্যবহারকারীদের ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে ছবি! অবিলম্বে এই কাজটি করুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১২০ সময় দেখুন
Xiaomi ব্যবহারকারীদের ফোন থেকে চিরতরে ডিলিট হয়ে যাবে ছবি! অবিলম্বে এই কাজটি করুন


সম্প্রতি Xiaomi তার গ্রাহকদের জন্য এক নোটিশ ঘোষণা করে জানিয়েছে, কোম্পানি ক্লাউড সার্ভিস বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি ক্রমাগত তার ব্যবহারকারীদের নোটিশ পাঠাচ্ছে যে তাঁদের সমস্ত ডেটা ৩০ এপ্রিল, ২০২৩ তারিখের পরে আর ক্লাউড সার্ভারে সেভ হবে না। MIUI গ্যালারি এরপরে আর সিঙ্ক সাপোর্ট করবে না। কোম্পানির তরফে ব্যবহারকারীদের উদ্দেশ্যে বারে বারে নোটিশ পাঠানো হচ্ছে তাঁরা যেন অতি সত্বর তাঁদের ফটো বা ভিডিও Google Photos-এ ট্রান্সফার করেন।

ফোনের মিডিয়ায় থাকা সমস্ত তথ্যকে Google ড্রাইভে ট্রান্সফার সহজ করতে MIUI গ্যালারি আপডেট করা হয়েছে৷ Xiaomi ক্লাউডে সেভ করা সমস্ত ফটো এবং ভিডিও এবারে সহজেই Google Photos-এ সংরক্ষণ করা যেতে পারে। এর জন্য কোম্পানির তরফে ব্যবহারকারীদের ১০০ জিবি স্টোরেজ সহ Google One-এর তিন মাসের বিনামূল্যের ট্রায়াল দেওয়া হবে।

আরও পড়ুন: টাকা লেনদেনে ইউপিআই ব্যবহার করেন? এই ভুলগুলি করছেন না তো? জেনে নিন, নয়তো লোকসান!

শুধু তাই নয়, যাঁদের অ্যাক্টিভ Xiaomi ক্লাউড মেম্বারশিপ রয়েছে তাঁরা মেম্বারশিপের টাকাও ফেরত পাবেন। Mi গত বছরের অক্টোবরে প্রকাশিত তার ব্লগে উল্লেখ করেছিল যে অনেক ব্যবহারকারী তাঁদের ফটো এবং ভিডিও টান্সফার করছেন, তাই কোম্পানি Xiaomi ক্লাউডে সেভ করা গ্যালারির বিভিন্ন আইটেমগুলিকে Google Photos-এ সহজে ট্রন্সফার করার অপশন দিয়েছে।

আবার যাঁরা Google Photos-এ কোনও ছবি বা ভিডিও টান্সফার করতে আগ্রহী নন তাঁদের Xiaomi ডিভাইসে সরাসরি ডেটা ডাউনলোড করার বিকল্পও অফার করেছে কোম্পানি।

Google Photos-এ কীভাবে ডেটা ট্রান্সফার করতে হবে?

এই সার্ভিস বন্ধ করার বিষয়ে গ্যালারি এবং Xiaomi ক্লাউড অ্যাপে ব্যবহারকারীরা একটি নোটিশ পাবেন৷ এর পরেই তাঁরা ডেটা ট্রান্সফারের প্রক্রিয়া শুরু করতে পারেন।

আরও পড়ুন – ব্রাইটনেস ভলিউম ফুল রেখে স্মার্টফোন দেখেন? অজান্তেই বিস্ফোরণের সম্ভাবনা ডেকে আনছেন

এর জন্য-

গ্যালারি অ্যাপ: স্টার্ট পেজে গিয়ে তারপরে Google Photos-এ ট্যাপ করতে হবে

Xiaomi ক্লাউড অ্যাপ: ‘More’ অপশনে আলতো প্রেস করে ডেটা ট্রান্সফার করা যায়

ট্রান্সফার প্রসেসর শুরু করার পরে এই নিয়মগুলি মেনে চলতে হবে-

১। Google Photos-এ গিয়ে ‘Transfer Data’-তে প্রেস করতে হবে

২। যে Google অ্যাকাউন্টে ডেটা ট্রান্সফার করতে হবে সেটি সিলেক্ট করতে হবে

৩। Google প্রাইভেসি পলিসি পড়ে নিয়ে ‘Agree’ অপশনে ক্লিক করতে হবে

৪। Google-এ থাকা স্পেস সমস্ত আইটেম ট্রান্সফার করার জন্য যথেষ্ট হলে ট্রান্সফার অটোমেটিক ভাবে শুরু হবে। এটি যথেষ্ট না হলে ব্যবহারকারীদের Google One মেম্বারশিপের ট্রায়াল গ্রহণ করতে হবে।

৫। এবারে ব্যবহারকারীরা অ্যাপে গিয়ে ট্রান্সফার স্টেটাস দেখতে পারবেন।

Published by:Ananya Chakraborty

First published:

Tags: Google Photos, Xiaomi



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর