সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন

Xiaomi Smartphones|| স্মার্টফোনের জগতে আলোড়ন ফেলতে চলেছে Xiaomi-র পরের মডেল, দেখুন এক ঝলকে…

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৬৫ সময় দেখুন
Xiaomi Smartphones|| স্মার্টফোনের জগতে আলোড়ন ফেলতে চলেছে Xiaomi-র পরের মডেল, দেখুন এক ঝলকে…


#নয়াদিল্লি: চাইনিজ ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশনে (Chinese National Intellectual Property Association) পেটেন্ট নেওয়া Xiaomi-র ডবল ক্যামেরা এবং একটি হরাইজন্টাল ডিসপ্লে ডিভাইস কভার সহ ফোন এখন শুধু মুক্তির অপেক্ষায়। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সম্ভবত এই ফোনটি ডুয়াল ক্যামেরা এবং সেলফি ডিসপ্লে সহ একটি ক্ল্যামশেল ফ্লিপ ফোন। Xiaomi বাজার ধরে রাখতে ও আরও বেশি সংখ্যক ক্রেতাকে তাদের কাছে নিয়ে আসতে এই ফোনে অতিরিক্ত কোনও ফিচার যোগ করে কি না সেটিই এখন দেখার বিষয়।

এই মুহূর্তে ভারত সহ অন্যান্য দেশের বাজারে স্মার্টফোন ব্র্যান্ড আইকন Xiaomi একটি স্মার্টফোনের পেটেন্ট করেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সম্ভবত এই ফোনটি ডুয়াল ক্যামেরা এবং সেলফি ডিসপ্লে সহ একটি ক্ল্যামশেল ফ্লিপ ফোন হতে চলেছে।

আরও পড়ুন: অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩-র আকর্ষণীয় নতুন ফিচার, ব্যবহারকারীদের জন্য থাকছে চমক!

GSMArena-এর মতে, এই কোম্পানিটি চাইনিজ ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশনে (CNIPA) একটি ডিভাইসের পেটেন্ট করেছে যার ডিজাইন অনেকটাই Samsung ফোনের মতো- দু’টি ক্যামেরা এবং কভারে একটি ছোট হরাইজন্টাল ডিসপ্লে থাকতে চলেছে।

কোম্পানির রিপোর্টে বলা হয়েছে যে, এই নতুন ফ্লিপ ফোনে ডুয়াল ফ্রন্ট-ফেসিং ক্যামেরার জন্য ভিতরে একটি লম্বাকৃতি পাঞ্চ হোলও থাকবে। নিচে সিম স্লট, একটি USB-C এবং একটি স্পিকার গ্রিল রয়েছে। এর ডানদিকে রয়েছে পাওয়ার কি এবং ভলিউম রকার।

তবে ইতিমধ্যে Motorola, Huawei এবং Samsung সহ আরও অনেক স্মার্টফোনের ব্র্যান্ডই এই ধরনের স্মার্টফোনের ডিভাইস তৈরি করেছে। ফলে Xiaomi বাজার ধরে রাখতে ও আরও বেশি সংখ্যক ক্রেতাকে তাদের কাছে নিয়ে আসতে অতিরিক্ত কোনও ফিচার যোগ করে কি না সেটিই দেখার বিষয়।

আরও পড়ুন: কমিউনিটি সেলে অবিশ্বাস্য প্রাইস ড্রপ; অনেক সস্তায় পাওয়া যাচ্ছে Oneplus-এর এই ৫জি ফোন!

সম্প্রতি, Huawei একটি ক্ল্যামশেল-স্টাইলের ফোল্ডিং স্মার্টফোন বাজারে নিয়ে আসতে সক্ষম হয়েছে যাকে ‘P50 Pocket’ মডেল নামে চিহ্নিত করা হয়েছে। এই ফোনের লঞ্চিং ফিচারে বলা হয়েছিল, এটি উইজেটগুলিকে দ্রুত অ্যাকসেস করতে সক্ষম। বৃত্তাকার, ১-ইঞ্চি আউটার ডিসপ্লে সহ এই ফোনটিও বাজার ধরতে বেশ সফল হয়েছে।

এ দিকে, GizmoChina-র একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে যে Lenovo-মালিকানাধীন Motorola থার্ড জেনারেশন Moto Razr ফ্লিপ ফোল্ডেবল স্মার্টফোনের ওপর বর্তমানে কাজ করে চলেছে। চাইনিজ ন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অ্যাসোসিয়েশনে পেটেন্ট নেওয়া Xiaomi-র ডবল ক্যামেরা এবং একটি হরাইজন্টাল ডিসপ্লে ডিভাইস কভার সহ ফোন এখন শুধু মুক্তির অপেক্ষায়।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর