রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Samay Raina Faces Political Heat, BJP And Congress Leaders Slam Him Over Bihar And Kashmir Digs On Latent | Web-series News ‘ I take the blame myself’: Suryakumar Yadav’s big regret over failed ODI career | Cricket News ‘গুমের সেই রাতের কথা মনে পড়লে শরীরে শিহরণ জাগে’ কালিয়াকৈরে বনের ভেতর থেকে গার্মেন্টস কর্মকর্তার লাশ উদ্ধার তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি কপ-১৭: মঙ্গোলিয়া-ভারতের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ আনোয়ারায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল : সাবেক ভূমিমন্ত্রীর এপিএস সহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা ‘Unfair’: Dalip Tahil Backs Parul Gulati Amid Traitors 2 Row, Hits Back At Krystle, Shahneel | Exclusive | Web-series News Why is National Sports Day celebrated on August 29? The remarkable Major Dhyan Chand story behind India’s Olympic hockey gold hat-trick | Hockey News জুলাই সনদ বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে জনগণকে নিয়ে আন্দোলন: গোলাম পরওয়ার

বিনা খরচে সিদীপ এর সঞ্চয় ও ‍ঋণের কিস্তি দেওয়া যাবে নগদে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৬৮ সময় দেখুন
বিনা খরচে সিদীপ এর সঞ্চয় ও ‍ঋণের কিস্তি দেওয়া যাবে নগদে


নিম্নআয়ের মানুষের মাঝে ক্ষুদ্রঋণ প্রকল্পকে আরও গতিশীল ও সহজতর করার জন্য ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর সাথে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে সিদীপ গ্রাহকেরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ‘নগদ’ অ্যাপ, ইউএসএসডি এবং ‘নগদ’ উদ্যোক্তা এই মাধ্যমগুলোর যেকোনো মাধ্যম ব্যাবহার করে সিদীপ-এর সেবা নেওয়া যাবে। চলতি মাস থেকেই সিদীপ-এর সকল শাখায় এই সেবা পাওয়া যাবে। এই চুক্তির ফলে নিন্ম আয়ের মানুষের কাছে মোবাইলেই পৌঁছে যাবে বিনা খরচে ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করার সুবিধা। সাথে সারাদেশের সিদীপ গ্রাহকদের সঞ্চয়ের টাকাও জমা দেওয়া যাবে ‘নগদ’-এর মাধ্যমেই।

এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, এমএফআই অ্যান্ড গভ: সেলস অপারেশন বিভাগের প্রধান তানভীর চৌধুরী এবং কী অ্যাকাউন্ট ম্যানেজার হাসনা মোহসীন। এ ছাড়া সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)-এর পক্ষে ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা, পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন্স) এস. আবদুল আহাদ, পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) এ.কে.এম হাবিব উল্লাহ আজাদ, অর্থ ও হিসাব বিভাগের প্রধান এ.কে.এম শামসুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো: ইব্রাহিম মিঞা ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায়।

‘নগদ’-এর মাধ্যমে সিদীপ-এর মাসিক সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের নতুন এই সেবা নিয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সিদীপ-এর সাথে নগদ-এর এই চুক্তির ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর একটা বড় অংশ এখন থেকে সঞ্চয়ে উৎসাহিত হবে এবং মোবাইলেই সিদীপ-এর ক্ষুদ্র ঋণ সুবিধা পাবে।’



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর