বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ মে, ২০২১
  • ৬১০ সময় দেখুন
সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

রাজিব শর্মা, চট্টগ্রামঃ দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রনালয়ে হেনস্তা ও মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন করেছেন চট্টগ্রামের সাংবাদিকরা। মঙ্গলবার (১৮ মে ) সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে অংশগ্রহণ করেন চট্টগ্রামে কর্মরত সকল জাতীয়, দৈনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা।

এসময় চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের নেতারাসহ চট্টগ্রামে কর্মরত সকল সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানান এবং ঘটনার সাথে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ সকল কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান।

মানববন্ধনে চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস বলেন, সরকার ও সাংবাদিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের সাথে এমন নেক্কারজনক ঘটনা ঘটিয়েছে। একজন নারী সাংবাদিককে তার পেশাগত দায়িত্বে এভাবে হেনস্তা করে পুরো সাংবাদিক সমাজকে কলংকিত করেছে এসব দুর্নীতিবাজ কর্মকর্তা। এ ঘটনায় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে পুরো সাংবাদিক সমাজ।

তিনি আরো বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে দ্রুত মুক্তি দিতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ রাজপথে নেমে আরো কঠোর অন্দোলনে যাবে।

মানববন্ধনে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী বলেন, রোজিনা ইসলামকে তার পেশাগত দায়িত্ব পালনে স্বাস্থ্য মন্ত্রনালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তারা যেভাবে হেনস্তা করেছে, আমার মনে হয়েছে তারা আমাকে হেনস্তা করেছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে।

এসময় মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ, সিনিয়র সহ-সভাপতি সালাহ উদ্দিন মো. রেজা, সহ-সভাপতি স ম ইব্রাহিম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ সভাপতি অনিন্দ্য টিটো, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দীন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলিউর রহমানসহ চট্টগ্রামের বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও প্রতিষ্ঠানে কর্মরত সাংবাদিকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর