রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Knight Riders survive Shubman Gill scare: KKR crack GT code to keep playoff hopes breathing সিনহার জানাজায় থাকবেন প্রধানমন্ত্রী ঈদগড় ইউনিয়ন এর পাশ্ববর্তী ক্যাংগারবিলে তিন দিন ব্যাপি বলি খেলায় চ্যাম্পিয়ান কুতুবদিয়ার বলি মিরাজ। কুতুবদিয়ার সী-ট্রাক নিয়ে আলোচনা: নতুন জাহাজ না আসা পর্যন্ত থাকছে ‘এসটি নিঝুমদ্বীপ’ Yash’s Toxic Delay Has ‘Valid Reasons’, Says Tara Sutaria: ‘Definitely Worth The Wait’ | Bollywood News ইপসা’র কার্যক্রম পরিদর্শনে এনজিও বিষয়ক ব্যুরো’র মহাপরিচালক তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়ন ও ক্ষমতায়নে এনজিও সমূহের গুরুত্ব অপরিসীম কোরবানির পশু থেকে ছড়াতে পারে প্রাণঘাতী রোগ, সতর্ক করলেন বাকৃবি অধ্যাপক যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়াতে সম্মত ইসরায়েল-লেবানন ভূঞাপুরে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট ধর্ষণচেষ্টা ঘটনায় জাবিতে সংবাদ সম্মেলন, ১৪ দফা সিদ্ধান্ত ঘোষণা

আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১৩০ সময় দেখুন
আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ

মোহাম্মদ সিরাজুল ইসলাম, কর্ণফুলী (চট্রগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা একটি শিল্প অঞ্চল। স্থানীয় বাসিন্দা ও চাকুরীর সুবাদে আসা সব মিলে এখানে কয়েক লক্ষ মানুষের বসবাস। বর্তমানে লোডশেডিং এই এলাকার একটি নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িছে। সম্প্রতি লোডশেডিংয়ের কারনে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। উপজেলার ১১টি ইউনিয়নে কয়েকলক্ষ মানুষ অসহনীয় জীবন পার করছে। বিদ্যুৎবিহীন থাকায় এলাকায় কৃষি ও ক্ষুদ্র ব্যবসাতেও এর প্রভাব লক্ষণীয় হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, আনোয়ারাতে যেন বিদ্যুৎ নেই, আছে শুধু লোডশেডিংয়ের দুঃস্বপ্ন। দিন-রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে কার্যত অচল হয়ে পড়েছে পুরো জনজীবন। প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎহীনতায় অস্বস্তিবোধ করছে সাধারণ মানুষ, আর রাত নামলেই বাড়ছে ভোগান্তির তীব্র মাত্রা।

আনোয়ারার বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, পল্লী বিদ্যুৎ অফিস ইচ্ছামত বিল দেয়। দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না, যা শুধু অসুবিধা নয়, বরং এক ধরনের মানবিক সংকটে রূপ নিয়েছে। শিক্ষার্থীরা বিদ্যুৎতের জন্য পড়তে পারছে না, সকল চাকরিজীবীরা কাজ সামলাতে হিমশিম খাচ্ছেন, আর ব্যবসায়ীরা গুনছেন লোকসানের নানা হিসাব।

বিদ্যুৎ না থাকায় থমকে যাচ্ছে পানির সরবরাহ, দুর্বল হয়ে পড়ছে সাধারন মানুষের জীবনের মৌলিক সেবাগুলোই যেন একে একে হারিয়ে যাচ্ছে। অনেক এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

ক্ষুব্ধ জনতা বলছে, এই গরমে বিদ্যুৎ ছাড়া থাকা মানে অসহনীয় যন্ত্রণা। দিন তো দূরের কথা, রাতেও একটু স্বস্তি নেই। অন্যদিকে ব্যবসায়ীদের ভাষ্য, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট শুধু কার্যক্রমই ব্যাহত করছে না, এটা সরাসরি তাদের আয়-রোজগারে আঘাত হানছে।

আনোয়ারা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ডিজিএম মোর্শেদুল ইসলাম বলেন, জাতীয় গ্রেড থেকে সরবরাহ কম থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে, এক্ষেত্রে জনসচেতনতার প্রয়োজন রয়েছে বলেও তিনি মনে করেন।

আনোয়ারা মানুষের দাবি একটাই, অবিলম্বে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। আর না হলে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ ধারণ করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom