বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ মে, ২০২৬
  • ১০০৮ সময় দেখুন
ভূঞাপুরে পৃথক অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার

খায়রুল খন্দকার:টাঙ্গাইলের ভূঞাপুরে গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গোবিন্দাসী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, খানুরবাড়ী গ্রামের কাদের খাঁ এর ছেলে সোহেল রানা, গাবসারা রাজাপুর গ্রামের মৃত জামাল শেখের ছেলে রফিকুল ইসলাম এবং একই গ্রামের ফরিদ মন্ডলের ছেলে রফিকুল ইসলাম।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাব্বির রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ পিস ইয়াবা সহ তাদের কে গ্রেফতার করা হয়। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী হিসাবে পরিচিত। ভূঞাপুরকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান চলমান থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom