মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন

ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৭৬ সময় দেখুন
ইরানে আইআরজিসির নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড।

মঙ্গলবার (৩ মার্চ) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি’র নিয়ন্ত্রণ কেন্দ্রের সঙ্গে ইরানের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোও ধ্বংস করার দাবি করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে সেন্ট্রাল কমান্ড।

সেখানে তারা লিখেছে, ‘মার্কিন বাহিনীর ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের পরিচালনা ও নিয়ন্ত্রণ কেন্দ্র, ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র এবং সামরিক বিমানঘাঁটি ধ্বংস হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর