রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দৌলতপুরে চাঞ্চল্যকর ঝড়ু ও সেন্টু চেয়ারম্যান হত্যা মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী ‘রেন্টু’ গ্রেফতার মার্কিন অভিযানে ভেনেজুয়েলায় অপরাধী চক্রের প্রধান নিহত: ট্রাম্প USA vs Paraguay Live Score, FIFA World Cup 2026: Pulisic’s United States begin campaign against returning Paraguay Salman Khan Seeks Immediate Stay On ‘Kala Hiran’ Movie; Katrina Kaif Plans Comeback With Chandni Bar 2? | Bollywood News জনকল্যাণ নয়, প্রতারণার বাজেট দেওয়া হয়েছে: এনসিপি সাপাহারে বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত টাঙ্গাইলে বিশ্বকাপ উন্মাদনায় সকল দলের সমর্থকদের নিয়ে রোড শো অনুষ্ঠিত মায়ের কাজের চাপে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুর পুষ্টি: গবেষণা হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১৫৩

উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
উন্নয়ন বাজেটের ৫০ শতাংশ দুর্নীতিতে চলে যায়‌: মাওলানা ইউসুফ


ঢাকা: বাংলাদেশ খেলাফত মজলিস-এর সিনিয়র নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ বলেছেন, দুর্নীতি বন্ধ করা গেলে খুব সহজেই বাজেট বাস্তবায়ন করা যায়। বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। যদি এগুলো ফিরিয়ে আনা যায়, প্রণোদনা-ভর্তুকি দেওয়া খুব সহজ। বাংলাদেশে উন্নয়ন বাজেটের ৫০ শতাংশই দুর্নীতিতে চলে যায়‌। বাকী ৫০ শতাংশের কাজ হয় কি না তার‌ও সন্দেহ আছে। এজন্য আমরা চাই একটি দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক অর্থনৈতিক বন্টনের একটি বাজেট।

রোববার (২৪ মে) রাজধানীর পুরানা পল্টনের দলীয় কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে জাতীয় বাজেট ২০২৬-২৭ উপলক্ষে প্রস্তাবনা পেশ করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ লিখিত প্রস্তাবনা উপস্থাপন করে বলেন, প্রস্তাবিত ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ হলেও জনগণের জীবনমান উন্নয়নে কার্যকর ও ন্যায়ভিত্তিক পরিকল্পনা ছাড়া শুধু বাজেটের আকার বৃদ্ধি কোনো সুফল বয়ে আনবে না। তিনি উচ্চ মূল্যস্ফীতি, ব্যাপক বেকারত্ব, রাজস্ব ঘাটতি, বিনিয়োগ স্থবিরতা ও বৈদেশিক ঋণের ক্রমবর্ধমান চাপকে দেশের অর্থনীতির প্রধান চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন।

প্রস্তাবনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাল, ডাল, তেল, চিনি, ডিম ও শিশুখাদ্যের উপর শুল্ক ও ভ্যাট হ্রাস, ওএমএস কার্যক্রম উপজেলা পর্যায়ে সম্প্রসারণ এবং মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। একইসঙ্গে কৃষকের জন্য সরাসরি ভর্তুকি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং কৃষিপণ্যের সরবরাহ ব্যবস্থা ডিজিটালাইজেশনের সুপারিশ করা হয়।

তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্টার্টআপ উদ্যোক্তাদের কর অবকাশ, সুদমুক্ত ঋণ, আইটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিশেষ তহবিল এবং প্রতিটি বিভাগে “ডিজিটাল স্কিলস হাব” প্রতিষ্ঠার দাবি জানানো হয়। এছাড়া ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে সহজ শর্তে অর্থায়ন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সুদমুক্ত ফাইন্যান্সিং চালুর প্রস্তাব করা হয়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom