বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ডাক্তারদের টেস্ট ও কমিশন বাণিজ্য বন্ধ করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করতেই লাইব্রেরিতে হামলা করেছে শিবির’ রাজশাহীতে ৩ মাদক সেবীর কারাদণ্ড ডিএমপির হাজারীবাগ ও শেরেবাংলা নগর থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৩৭ জন গ্রেফতার জাপানে শক্তিশালী ভূমিকম্প, মৃতের সংখ্যা বেড়ে ১৩ ‘I Would Be Ashamed’: Translator Emily Wilson Rips Christopher Nolan’s The Odyssey | World News CWG 2026: Gulveer Singh creates history, becomes first Indian to win Men’s 10,000m medal | Commonwealth Games News সিরাজগঞ্জে নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে অনশন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৩৯৫ সময় দেখুন
ভূঞাপুরে প্রতিবন্ধী তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজার ধর্ষণকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (০৫ জুন) জুমার নামাজের পর উপজেলার রাউৎবাড়ী-জিগাতলা ঈদগাহ ও কবরস্থানের সামনে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে এলাকার ছাত্র-জনতা, যুবসমাজ, মুসল্লিসহ প্রায় ৩ শতাধিক লোক অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন- মানসিক প্রতিবন্ধী তরুণী মনিজা ধর্ষণের এক মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত কোনো ধর্ষণকারীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ প্রশাসন। এই প্রতিবন্ধী ধর্ষণকারীদের দ্রুত গ্রেপ্তার করতে না পারলে আমরা কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবো বলেও জানান তারা।

বক্তারা বলেন- সারাদেশের মত ভূঞাপুরও নারীদের জন্য অনিরাপদ হয়ে উঠেছে। শিশু ধর্ষণ থেকে শুরু করে প্রতিবন্ধী ধর্ষণের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তির দাবি জানান তারা।

ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাব্বির রহমান বলেন- মানসিক ভারসাম্যহীন তরুণী ধর্ষণকারীদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রকৃত ধর্ষণকারীদের গ্রেপ্তার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২৭ তারিখে মানসিক ভারসাম্যহীন তরুণী মনিজাকে রাতভর দলবদ্ধ ধর্ষণের পর হাত-পা বেঁধে বিবস্ত্র অবস্থায় ধানক্ষেতে ফেলে রেখে যায় একদল ধর্ষণকারী। পরের দিন সকালে তাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী তার বাড়িতে পৌঁছে দেয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom