তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজের ব্যবহারে মানবদেহে মৃত্যুর ঝুঁকি থাকে। এরই ধারাবাহিকতায় রমাদানে খাদ্য পন্যের মান ও মূল্যের দিকে খেয়াল রেখে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিনের নেতৃত্বে র্যাব-৯ এর ফোর্সের সহযোগিতায় উক্ত অভিযানে জিলাপিতে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোজ মিশ্রণ ক্ষতিকর রং পাওয়া, পোড়া তৈল দিয়ে খাদ্যপণ্য তৈরি করা ও অস্বাস্থ্যকর পরিবেশ খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে বুধবার (৪ঠা মার্চ) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মধ্য রবিরবাজারে অবস্থিত আল-মদিনা মিষ্টি ঘরকে ৫০ হাজার টাকা, মেসার্স সুজন মিষ্টি ঘরকে ২০ হাজার টাকা ও ধানসিড়ি রেষ্টুরেন্ট এন্ড হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্বে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন, এই অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।