সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম :

গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন: নাহিদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ সময় দেখুন
গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন: নাহিদ


ঢাকা: আগামীতে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানানো ও শোকবইয়ে সই করা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এসময় দলের নেতারা তার সঙ্গে ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার আপসহীন মনোভাব ও দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে।

তিনি বলেন, ‌‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশকে আধিপত্যবাদমুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom