মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তন্ময় দেবনাথ কে সন্ত্রাসীদের হামলা কালিয়াকৈরে পৌরসভা ৫ নং ওয়ার্ড হরতকিতলা আমতলা জলাবদ্ধতা সকল পেশাজীবী মানুষের জনদুর্ভোগ এইচএসসি পরীক্ষার প্রস্তুতি: কেন্দ্রসচিবদের ৩৫ নির্দেশনা দিয়ে চিঠি আদ-দ্বীন ফাউন্ডেশনের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ ৩৯ বিদেশি আটক ‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
  • ৮৬ সময় দেখুন
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্য

চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি:

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে ড্রাগন বাগানের বৈদ্যুতিক মোটরের সুইস বন্ধ করতে গিয়ে আবু বক্কর ওরফে টুলু (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৩০ মে) বিকালে উথলী গ্রামের ঘোপের মাঠ নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওরফে টুলু উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় মৃত মেছের মন্ডলের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় আজ (মঙ্গলবার) সকালে ড্রাগন বাগানে কাজ করার উদ্দেশ্যে বের হয় টুলু মিয়া। অন্যান্য শ্রমিকেরা কাজ শেষ করে দুপুরে বাড়িতে চলে আসে। বৈদ্যুতিক মোটর দিয়ে ড্রাগন বাগানে পানি দিয়ে বিকেলে বাড়িতে ফেরার কথা ছিলো টুলু মিয়ার। বাড়ি ফিরতে দেরি করায় পরিবারের লোকজন ড্রাগন বাগানে গিয়ে তাকে বৈদ্যুতিক মোটরের সুইসের পাশে মৃত অবস্থায় দেখতে পায়। মরদেহের হাতে ও পেটে বিদ্যুৎস্পৃষ্টের চিহ্ন রয়েছে।

উথলী ১নং ওয়ার্ডের ইউপি সদস্য জহুরুল হক ঝন্টু জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর ওরফে টুলুর মৃত্যু হয়েছে বলে শুনেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom