সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পিরোজপুরে ‍দুর্বৃত্তদের হামলায় বিএনপির ২ নেতা গুরুতর আহত ‘This is for India’: Suryakumar Yadav’s fiery words after smashing Pakistan | Cricket News Jacqueline Fernandez Gets Rs 30 Crore Helicopter From Sukesh Chandrasekhar; Rohit Saraf NOT Locked For Heer Ranjha | Bollywood News গণতন্ত্রের আপসহীন নেত্রীকে স্মরণ, সাঈদ আসলামের বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ টাঙ্গাইলে প্রাইভেটকার ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত-২ ৫৫ বছর পর পুনরুদ্ধার হলো মৌলভীবাজার-৪ আসন রাজনীতিতে স্বর্ণ যুগের তৈরি করলেন টাঙ্গাইল-২ জামায়াতে প্রার্থী হেরে বিএনপির বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানিয়ে নির্বাচনের ফলাফল নিয়ে জাবি উপ-উপাচার্যের মন্তব্যে নিন্দা শিক্ষক ফোরামের ‘রোমান্টিক’ ধোলাই! মৌলভীবাজারে রোমিওর কপালে গণপিটুনি! নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে ছরওয়ারের সম্পৃক্ততার প্রমাণ আছে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮৯ সময় দেখুন
‘জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকে ছরওয়ারের সম্পৃক্ততার প্রমাণ আছে’


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার ছরওয়ার আলমের সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে জামায়াতে ইসলামী বাংলাদেশ আমিরের এক্স আইডি হ্যাক বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

শফিকুল ইসলাম বলেন, ‘এক্স আইডি হ্যাকের যথেষ্ট প্রমাণ থাকার কারণে ছরওয়ার আলমকে গ্রেফতার দেখানো হয়েছে। সেইসঙ্গে তার ব্যবহৃত মোবাইল, ল্যাপটপসহ আরও কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাষ্ট্রপতির কার্যালয়ের অনুমতি নিয়েই তাকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা সরঞ্জামগুলো ফরেনসিক পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এছাড়া তদন্তের স্বার্থে প্রয়োজনে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের মোবাইল ডিভাইসও ফরেনসিক পরীক্ষা করা হবে।’

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের ঘটনায় রাজধানীর হাতিরঝিল থানায় ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর কয়েকটি ধারায় মামলা করা হয়েছে। দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি-২০২৬ এর সদস্য ও ক্যাম্পেইন ডিভিশনের সমন্বয়ক মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মোহাম্মাদ ছরওয়ার আলমসহ অজ্ঞাত ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে, মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর রাজধানীর মতিঝিল এজিবি কলোনিতে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অভিযোনে ছরওয়ার আলমকে আটক করে ডিবি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর