সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোবাইলের পর্দায় আটকে থাকা একটি প্রজন্ম! ‘বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য’ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের সাক্ষাৎ ব্লাড ক্যান্সারে চবি শিক্ষার্থীর মৃত্যু Aditya Dhar And Yami Gautam Leave Mumbai, Move Permanent Base To Himachal Pradesh: Report | Bollywood News EXCLUSIVE | Asian Games gold done, Neeru Dhanda eyes Olympic shotgun medal to end wait since Rajyavardhan Rathore’s 2004 silver | Asian Games 2026 News রাজশাহীতে ‘অপ-সাংবাদিকতা’ বন্ধে ব্যবস্থা চেয়ে ভূমিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ‘আজও কীভাবে ওসি লোকমান চাকরিতে আছেন’—প্রশ্ন সাবেক ছাত্রনেতা বিপ্লবের শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি আলেমদের সমাজের দায়িত্বও নিতে হবে: শফিকুর রহমান

জামালপুরে বায়োজিন কসমেসিউটিক্যালসের ঈদ উপহার বিতরন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৫৩৯ সময় দেখুন
জামালপুরে বায়োজিন কসমেসিউটিক্যালসের ঈদ উপহার বিতরন

সাকিব আল হাসান নাহিদ,জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলায় বায়োজিন কসমেসিউটিক্যালসের উদ্যোগে পাঁচ শতাধিক অসহায়, দরিদ্র ও বয়োবৃদ্ধ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ ) দুপুরে উপজেলার নাংলা এলাকায়

‘অসহায়দের পাশে নতুন কাপড়ের সঙ্গে, ঈদের আনন্দ উপভোগ করি একসাথে’ শ্লোগানে ঈদকে সামনে রেখে এ খাদ্যসামগ্রী ও নতুন পোশাক বিতরণ করা হয়।

প্রতিষ্ঠানটির ফাউন্ডার ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাহিদুল হক জুয়েল তার স্ত্রী সন্তান উপস্থিত থেকে নিজ হাতে উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে প্রতিটি প্যাকেটে সয়াবিন তেল, চিনি, লবণ, ডাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী রাখা হয়। পাশাপাশি উপকারভোগীদের মাঝে নতুন শাড়ি ও লুঙ্গিও বিতরণ করা হয়।

উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেন বৃদ্ধা মমেনা বেওয়া। তিনি বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে খুব ভালো লাগছে। এতে আমাদের মতো অসহায় মানুষের ঈদের আনন্দ কিছুটা হলেও বাড়ে।

জাহিদুল হক জুয়েল বলেন, মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। আমরা নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণ, বন্যাদুর্গতদের সহায়তা, যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর