শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ

ঢাকা বোর্ডের ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬
  • ৫৪৩ সময় দেখুন
ঢাকা বোর্ডের ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল


ঢাকা: আগামী ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার কেন্দ্র তালিকায় বড় ধরনের রদবদল এনেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বোর্ডের সাম্প্রতিক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা মহানগরীসহ আটটি জেলার মোট ১৪টি পরীক্ষা কেন্দ্র বাতিল করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

জেলাভিত্তিক বাতিল হওয়া কেন্দ্রের তালিকা:

বোর্ড সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরী ছাড়াও নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল এবং ফরিদপুর অঞ্চলের কেন্দ্রগুলো এই তালিকার অন্তর্ভুক্ত। নিচে বাতিল হওয়া প্রধান কেন্দ্রগুলোর নাম দেওয়া হলো-

ঢাকা মহানগরী: কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা-৪১), সরকারি বাংলা কলেজ (ঢাকা-২২), কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ (ঢাকা-৫), ন্যাশনাল ব্যাংক পাবলিক কলেজ (ঢাকা-৬০) এবং রাজারবাগ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ।

নারায়ণগঞ্জ: ভূলতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, আদর্শ গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ। নরসিংদীর নারায়ণপুর রাবেয়া কলেজ। টাঙ্গাইলের শহীদ শাহেদ হাজারী কলেজ।

এছাড়া ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী ও কিশোরগঞ্জ জেলার আরও কয়েকটি কলেজের কেন্দ্র বাতিলের তালিকায় রয়েছে।

সাধারণত অবকাঠামোগত সীমাবদ্ধতা, পরীক্ষার্থী সংখ্যার হ্রাস-বৃদ্ধি কিংবা সুষ্ঠু পরীক্ষা আয়োজনে কোনো ধরনের বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকলে শিক্ষা বোর্ড কেন্দ্র বাতিলের সিদ্ধান্ত নেয়। তবে বাতিল হওয়া এই কেন্দ্রগুলোর পরীক্ষার্থীরা বিকল্প কোন কেন্দ্রে পরীক্ষা দেবেন, তা বোর্ড থেকে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে নতুন কেন্দ্র সম্পর্কে খোঁজ রাখার পরামর্শ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom