শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার আইআরজিসি প্রধানের দেড় মাসেই ভেঙে গেল নতুন কালভার্ট Record-breaker Kylian Mbappe becomes the first player ever to score eight goals in two different FIFA World Cups | Football News Phoebe Bridgers, Ricky Martin & Taylor Swift’s Posse: How Madison Square Garden Secretly Profiled VIPs, Gay Celebs | Hollywood News তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির উদ্যোগে ডেঙ্গু সচেতনতার সেমিনার নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম জুলাইয়ের আকাঙ্ক্ষার ধারে কাছেও এখনো পৌঁছাইনি: মান্না ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, আক্রান্ত ১৯০ দৌলতপুরে ‘মধুবালা’ তরমুজ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র ডা. শাহাদাত হোসেন

দিঘাতে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৮৬ সময় দেখুন
দিঘাতে তীব্র জলোচ্ছ্বাসের আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক

প্রবল গতিতে ধেয়ে আসছে ইয়াস। বুধবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করেছে প্রলয়ঙ্করী এই ঘূর্ণিঝড়। দিঘায় গার্ডওয়াল টপকে ঢুকছে জলোচ্ছ্বাসের পানি। প্লাবিত হয়েছে মন্দারমণি ও তাজপুর।

আলীপুর আবহাওয়া অফিসের সকাল সাড়ে আটটার (স্থানীয় সময়) বুলেটিন অনুযায়ী, দিঘা থেকে ৭০ কিমি দূরে ছিল ঘূর্ণিঝড়। ওড়িশার ধামড়া থেকে ৪০ কিলোমিটার ও বালেশ্বর থেকে ৮০ কিলোমিটার দূরে রয়েছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়।

আঘাত হানার সময় ঘূর্ণিঝড় ইয়াসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার।

আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৬২ কিলোমিটার। সব থেকে বেশি প্রভাব পড়ার কথা পূর্ব মেদিনীপুরে। দিঘায় ইয়াসের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮৮ কিলোমিটার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা ও নদিয়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom