শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে শ্রমিক দিবসে র‌্যালি-পথসভা শেষে আকর্ষণীয় লাঠিখেলা কালিয়াকৈর ঢাকা টাংগাইল মহাসড়কের পাশে ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন, ভোগান্তিতে পথচারী ও শিক্ষার্থীরা কর্ণফুলীতে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপবাদের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি ‘Don’t count Vaibhav Sooryavanshi’s age’: Shikhar Dhawan’s bold India debut statement | Cricket News কালিয়াকৈরে মহাসড়কে মৃত্যুর ফাঁদ,ফায়ার সার্ভিসের সামনে ফুটওভার ব্রিজের দাবিতে ফুঁসছে ১০ হাজার শ্রমিক Shah Rukh Khan Unveils Saif Ali Khan’s Kartavya Poster; Sambhavna Seth And Avinash Dwivedi Announce Pregnancy | Bollywood News কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড হিদায়াতের নূরানি কাফেলা পতেঙ্গায় ৭০ লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ জব্দ শ্যামনগরের বিনামূল্ এক হাজার লিটারের ৭৭ টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি নাসির গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৪৬ সময় দেখুন


ফরিদপুর: ঢাকার পল্লবীতে বিক্ষুব্ধ জনতার হাতে লাঞ্ছিত হয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয় জেলা শ্রমিকলীগ নেতা গোলাম মোহাম্মদ নাসিরকে। পরে শনিবার ফরিদপুর কোতয়ালি থানা পুলিশ তাকে ফরিদপুরে নিয়ে আসে। এরপর বেলা ১১টায় আদালতে পাঠানো হয়।

শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যায় আফতাবনগর এলাকায় স্থানীয় জনতার রোষানলে পড়েন ওই নেতা। পরে তাকে পুলিশ উদ্ধার করে পল্লবী থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদ উজ্জামান।

গ্রেফতার গোলাম মোহাম্মদ নাসির ফরিদপুর জেলার শ্রমিক লীগের সভাপতি ছিলেন, তার বোন মাহমুদা বেগম জেলা মহিলা লীগের সভাপতি।

ওসি বলেন, ‘নাসিরকে আটকের খবর পেয়ে আমরা পল্লবী থানায় যোগাযোগ করে তাকে ফরিদপুর কোতোয়ালি থানায় নিয়ে আসি।’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর হামলা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কোর্টে পাঠানো হয়। কোতয়ালি থানা পুলিশের পক্ষ থেকে আমরা সাতদিনের রিমান্ডের দাবি জানিয়েছিলাম। আদালত শুনানি করেনি। পরবর্তী তারিখে এ বিষয়ে শুনানি করা হবে।’

ফরিদপুর কোর্ট ইন্সপেক্টর নাজনীন খানম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুজাহিদুল ইসলামের বাদী হয়ে দায়ের করা মামলার অন্যতম আসামি নাসির।

ফরিদপুরের জুডিশিয়াল আদালতের বিচারক আসিফ এলাহীর বিশেষ কোর্টে তোলা হলে আদালত নাসিরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom