বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
উপকূলবাসীকে রক্ষায় সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে — পানিসম্পদ মন্ত্রী কর্ণফুলীতে দেয়াল ধসে নিহত ১, আহত ৩ দৌলতপুরে সন্ত্রাসী হামলায় গ্রাম ডাক্তার জাহাঙ্গীর আহত Another day, another record! Vaibhav Sooryavanshi scripts IPL history, becomes fastest to … | Cricket News কর্ণফুলীতে ভুয়া অভিযোগের বিরুদ্ধে অভিযোগ, অপপ্রচারের শিকার শেখ মুহাম্মদ ভূঞাপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীকে ধর্ষণ করে হাত পা বেধে ফেলে যায় ধান ক্ষেতে Farhan Akhtar Reacts To Don 3 Controversy; Deepika Padukone Makes First Appearance After Pregnancy Announcement | Bollywood News কালিয়াকৈরে ট্রাক উদ্ধার, ৫৯০ বস্তা চাউল সহ আটক -২ কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক ন্যায়বিচারের বার্তা নিয়ে ঠাকুরগাঁওয়ে লিগ্যাল এইড দিবস পালিত

ফলে ফলে ভরে উঠেছে ঠাকুরগাঁওয়ের আম বাগান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৫২ সময় দেখুন
ফলে ফলে ভরে উঠেছে ঠাকুরগাঁওয়ের আম বাগান

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁওঃঠাকুরগাঁওয়ে ফলে ফলে ভরে উঠেছে আম বাগান। চলতি মৌসুমে তীব্র দাবদাহ ও সময়মতো বৃষ্টি না হওয়ায় এবার ঠাকুরগাঁওয়ে আম আকারে অনেকটা ছোট হয়েছে। তবে বড় কোনো প্রাকৃতিক দুর্যোগের প্রভাব না পড়ায় গাছের ফল গাছেই রয়েছে। এতেই খুশি চাষি ও বাগান মালিকরা।

জেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে আম বাগানগুলোতে শোভা পাচ্ছে নানান জাতের আম। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে ভালো ফলন পাওয়া যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হবে ঠাকুরগাঁও জেলার সূর্যপুরী আমসহ অন্য প্রজাতির আম, স্থানীয় আমবাগান চাষীরা এমনটাই আশা করছেন।

অপরদিকে,জেলা কৃষি অফিস আশা করছে, কৃষি প্রধান জেলা ঠাকুরগাঁওয়ে গত বছরের তুলনায় এ বছর আমের আবাদ বেড়েছে। এবার যে ফলন হয়েছে তাতে তাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে আরও বেশি ফলন পাবে কৃষকরা।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও জেলায় ৫ হাজার ৪৪০ হেক্টর জমিতে সূর্যপুরী, আম্রপালি, হাড়িভাঙ্গা, গোপালভোগ, ল্যাংড়া, হিমসাগর, আশ্বিনা, বাড়ি-৪ সহ বিভিন্ন প্রজাতির আমের বাগান রয়েছে। এর মধ্যে সূর্যপুরী ও আম্রপালি আমের বাগান বেশি। এবার ৭৫ হাজার মেট্রিকটন আমের ফলন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারী গ্রামে অবস্থিত এশিয়ার সবচেয়ে বৃহৎ ঐতিহ্যবাহী সূর্যপুরী আম গাছ। ওই গাছের মালিক নুর ইসলাম জানান, তিনটি মৌসুমের জন্য তাঁর সূর্যপুরী আম গাছটির আমগুলো বিক্রি করেছেন তিন লাখ টাকায়।

সদর উপজেলার মোহাম্মদপুর এলাকার আম বাগান মালিক জামাল উদ্দিন বলেন, আষাঢ় মাসের মাঝামাঝিতে এ জাতের আম পাকা শুরু হবে। আমের শেষ সিজন পর্যন্ত এ গাছের আম থাকে। ১২টি আমগাছে প্রায় ২০ মণ আমের আশা করছেন তিনি।

সদর গিলাবাড়ি এলাকায় ২ একর জমিতে আম্রুপালি আমবাগান করেছেন শাহজান ই হাবিব। তিনি বলেন, গত বছর অতিরিক্ত বৃষ্টির জন্য আমের ফলন ও দাম পায়নি। তবে চলতি বছর আমের ফলন ভালো হয়েছে। বাগানে প্রায় ৩৫০ মণ আম হবে। যার প্রতি মণ আমের দাম মৌসুমের শুরু থেকেই দুই হাজার পাঁচশত টাকা থেকে তিন হাজার টাকা বিক্রির সম্ভাবনা রয়েছে।

আম ব্যবসায়ীরা জানান, স্থানীয় বাজারে সূর্যপুরী আম ৫০-১০০ টাকা কেজি, আম্রপালি ৭০-১০০ টাকা কেজি, হাড়িভাটা ৮০-১৫০ টাকা, ল্যাংড়া ১০০-২০০ টাকা, হিমসাগর ৮০-১৫০ টাকা, আশ্বিনা ৫০-১৫০ টাকা এবং বাড়ি-৪ আম ১০০-২৫০ টাকা কেজি দরে প্রতি বছর বিক্রি হয়। তবে গতবারের তুলনায় এবার আমের বাজারজাতকরণ সুবিধা ভালো আছে। আমের দাম আরও বাড়তে পারে।

অন্যদিকে এশিয়ার বৃহত্তম আম গাছটির আম আগাম কেনার জন্য অনেকেই ২০০ টাকা কেজি দরে গাছের মালিককে দিয়ে রেখেছেন। এই আম গাছটি প্রায় ২০০ বছর পুরোনো। প্রায় ১ বিঘা জমি জুড়ে রয়েছে এই আম গাছ।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবু হোসেন বলেন, আমের মুকুল আসার পরে মাঝে কয়েকদিন খরা গিয়েছিল। তখন আমরা মনে করেছিলাম ফলন কম হবে। সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা কৃষককে পরামর্শ দিয়েছিলাম। এখন বর্তমান যে অবস্থায় রয়েছে তাতে আমরা আশা করছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েও আমরা বেশি ফলন পাবো।

ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম বলেন, বাজারে ভোক্তারা যেন বিষমুক্ত আম খেতে পারে এ জন্য আমরা আমচাষী ও ব্যবসায়ীদের সাথে একাধিকবার মত বিনিময় করেছি। এছাড়াও প্রশাসন সবসময় বাজার মনিটরিং করছে যেন ফরমালিনযুক্ত আম বিক্রয় বা বাজারজাত করা না হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom