মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

বাকেরগঞ্জে মেয়র প্রার্থী বিএনপি নেতা হারুন সিকদারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২৫৭ সময় দেখুন
বাকেরগঞ্জে মেয়র প্রার্থী বিএনপি নেতা হারুন সিকদারের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ সুমন ভূঁইয়া-

বরিশালের বাকেরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব হারুন সিকদারের উদ্যোগে দোয়া মিলাদ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকেলে পৌরসভার ৫ নং ওয়ার্ডের উপজেলা পরিষদ জামে মসজিদ ও ৭ নং ওয়ার্ডের কাজী বাড়ি জামে মসজিদে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব হারুন সিকদার বলেন, “আগামী পৌরসভা নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হতে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিনি নির্বাচিত হতে পারলে বাকেরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলবেন।

তিনি জানান, নাগরিক ভোগান্তি কমাতে পৌরসভার সেবাগুলোকে পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হবে। জন্মনিবন্ধন,হোল্ডিং ট্যাক্স,ট্রেড লাইসেন্সসহ বিভিন্ন সেবা অনলাইনে সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারেন।

ইফতার ও দোয়া মাহফিলে পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলিম জোমাদ্দার, সহ-সাংগঠনিক সম্পাদক সুমন মাঝি, সাবেক সভাপতি বাবুল গাজী, ভরপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মোল্লা, শিক্ষক নেতা বাবুল ফকির, বিশিষ্ট ব্যবসায়ী মশিউর রহমান প্রমূখ সহ স্থানীয় জনসাধারণ চালাও বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতান্ত্রিক পরিবেশ সুদৃঢ়করণ এবং বিশেষ করে বাকেরগঞ্জ পৌরসভাধীন সর্বস্তরের জনগণের সুখ-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর