সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বকশীবাজার খানকাহ: পুরান ঢাকার সুফি ঐতিহ্যের জীবন্ত স্মারক আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহঃ) মাজার জিয়ারতে দোয়ারাবাজারের নেতৃবৃন্দের সংক্ষিপ্ত সফর আনোয়ারায় লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ ভূঞাপুরে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে ধর্ষণকারী গ্রেফতার নাগরপুরে ফুয়েল কার্ড কার্যক্রম শুরু: কার্ড ছাড়া মিলবে না তেল জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ যেকোনো মুহূর্তে যুদ্ধ ফের শুরু হতে পারে: ইরানের সতর্কবার্তা কুতুবদিয়ায় বোরো ধানের বাম্পার ফলন IPL 2026: ‘I was looking at a score around 220-230’ – Ruturaj Gaikwad rues CSK’s batting lapse in SRH loss | Cricket News ‘Personally Disappointed’: Hema Malini On Women’s Reservation Bill Failure, Makes Appeal To Public | Bollywood News

বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৫১ সময় দেখুন
বিকল্প জীবিকায়নের উদ্দেশ্যে গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় বাস্তবায়ন করছে। এই প্রকল্পের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ২০ জন নারী-পুরুষকে তাদের জীবন-জীবিকার উন্নয়নে একদিন ব্যাপী গবাদি পশুপালন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ এবং উপকরণ সহায়তা বিষয়ে প্রশিক্ষণ আয়োজন করা হয়।
২৩ নভেম্বর সকাল ১০:০০ টায় উক্ত দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবং বিকাল ৪:০০ টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত প্রশিক্ষণের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার ভেটেরিনারি সার্জন ও ভারপ্রাপ্ত উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সুব্রত কুমার বিশ্বাস, সুন্দরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বেলাল হোসেন, ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য মকিন্দ পাইক, উপস্থিত ছিলেন উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সহায়ক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন উক্ত প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার মোঃ আবুল হাশেম মিয়া এবং মাঠ সংগঠকগণ প্রমূখ।

উক্ত প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি বলেন, “দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষ কাজ হারিয়ে বেকার হয়ে পড়ছে। এসব হতদরিদ্র পরিবারে নারীদের যদি আয়বর্ধনমূলক কাজে উদ্বুদ্ধ করা যায় তবে তাদের জীবন-জীবিকার মান উন্নয়ন হবে। বেকারত্ব কমবে। সরকারের পাশাপাশি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সিসিডিবিকে ধন্যবাদ জানাচ্ছি “

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom