মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৪ সময় দেখুন
ভূঞাপুরে হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খায়রুল খন্দকার টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে গোবিন্দাসী হাজী সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি)সন্ধ্যায় উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের উদ্যোগে গোবিন্দাসী স্কুল ও বাজার কেন্দ্রীয় মসজিদে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় গোবিন্দাসী ইউনিয়ন হাজী সংগঠনের সভাপতি আলহাজ্ব মাওলানা মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- হাজী সংগঠনের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোঃ বদিউজ্জামান রুনু সহ ইউনিয়নের সকল হাজীগণ, বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক, সাংবাদিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত বয়ান ও দোয়া পরিচালনা করেন টাঙ্গাইল জামিয়া হোসাইনিয়া আরাবিয়া বোয়ালি মাদ্রাসার মুহতামিম পীরে কামেল শাইখুল হাদিস আলহাজ্ব হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম (দাঃ বাঃ)। এসময় দেশ ও জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর