বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘It’s A Compliment’: Taapsee Pannu On Jaya Bachchan Comparison Over ‘Rude’ Behaviour With Paparazzi | Exclusive | Bollywood News Brazil vs India: Vinicius Jr, Raphinha set for historic Kolkata showdown | Football News ‘বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি-বিদ্যুৎ সংকট হবে না— এটা হতে পারে না’ লক্ষ্মীপুরে নকল ঘি বিক্রির অভিযোগে ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ৩৫০ কেজি নিম্নমানের ঘি ধ্বংস স্ত্রীর লাশ ঝুলে আছে ফ্যানের সাথে , স্বামী পলাতক সরকারি চাকরির ভাইভাতে নম্বর বৃদ্ধির প্রতিবাদে তিতুমীরে ছাত্রশক্তির মানববন্ধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৬৩ ৩ দেশে ইসরায়েলি পণ্য বর্জনের ঘোষণা, ব্রিটিশ কনস্যুলেট বন্ধ করল ইসরায়েল অবৈধ ভাবে সার মজুত করায় ১ মাসের কারাদণ্ড জুলাইয়ের রক্তের সাথে বেঈমানি, দেশ চাঁদাবাজি-লুটপাটের বস্তিতে পরিণত: মুক্তিযোদ্ধা সন্তান সমন্বয় পরিষদ

শরীয়তপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য: নুরুজ্জামান–কুদ্দুসের বিরুদ্ধে অন্তত ৩০ পরিবার জিম্মি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৯২ সময় দেখুন
শরীয়তপুরে মানবপাচার চক্রের দৌরাত্ম্য: নুরুজ্জামান–কুদ্দুসের বিরুদ্ধে অন্তত ৩০ পরিবার জিম্মি

বিশেষ প্রতিনিধি:
শরীয়তপুরে সংঘবদ্ধ মানবপাচার চক্রের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৩০টি পরিবারকে জিম্মি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছে শরীয়তপুর সদর উপজেলার আংগাড়িয়া ইউনিয়নের নুরুজ্জামান বেপারী ও কুদ্দুস জমাদারকে।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, চক্রটি প্রথমে সহজ-সরল ও নিম্নআয়ের পরিবারগুলোকে টার্গেট করে। উন্নত দেশে চাকরি ও উজ্জ্বল ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে তরুণদের বিদেশে পাঠানোর কথা বলে মোটা অংকের টাকা নেয়। পরে তাদেরকে বিভিন্ন দালাল ও আন্তর্জাতিক মানবপাচার চক্রের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

বিদেশে নেওয়ার পর পরিবারগুলোর কাছে ভিডিও কলের মাধ্যমে নির্যাতনের দৃশ্য দেখিয়ে আরও টাকা দাবি করা হয়। সন্তানদের বাঁচাতে পরিবারগুলো শেষ সম্বল জমি-জমা, গবাদিপশু ও স্বর্ণালংকার বিক্রি করে চক্রের হাতে তুলে দেয় লাখ লাখ টাকা। কিন্তু তাতেও মিলেনি মুক্তি—অনেকেই এখনও নিখোঁজ।

আংগাড়িয়া ইউনিয়নের হারুন বেপারীর ছেলে সাইফুল ইসলামকে উন্নত দেশে পাঠানোর কথা বলে তিন বছর আগে ৩৩ লাখ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা—এমন অভিযোগ পরিবারের। এরপর থেকে সাইফুল ইসলামের কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সন্তানের খোঁজ না পেয়ে পরিবারটি মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগীরা জানান, তারা শরীয়তপুরের মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করলেও আইনের ফাঁকফোকর ব্যবহার করে অভিযুক্তরা বারবার পার পেয়ে যাচ্ছে। বরং মামলা করায় উল্টো ভুক্তভোগী পরিবারগুলোকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও উঠেছে।

নিখোঁজ সন্তানদের সন্ধান ও প্রতারিত অর্থ ফেরত পেতে একাধিক মামলা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। তারা সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন—অভিযুক্ত নুরুজ্জামান বেপারী ও কুদ্দুস জমাদারকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং নিখোঁজ যুবকদের উদ্ধারে কার্যকর উদ্যোগ নিতে হবে।

এলাকাবাসীর মতে, মানবপাচার চক্রের এই ভয়াল থাবা থামাতে প্রশাসনের কঠোর পদক্ষেপ জরুরি। নইলে আরও বহু পরিবার সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর