বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন

কাকরাইলে জাপার কর্মী সমাবেশে সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ১২৯ সময় দেখুন
কাকরাইলে জাপার কর্মী সমাবেশে সংঘর্ষ, ধাওয়া-পালটা ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপ


ঢাকা: রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ডাকা কর্মী সমাবেশ চলাকালীন ককটেল বিস্ফোরণ ঘটে এবং ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষও হয়। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। ফলে জাতীয় পার্টির ডাকা কর্মী সমাবেশ পণ্ড হয়ে গেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি রমনা) মাসুদ আলম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সমাবেশস্থলে আপাতত বিশৃঙ্খলা চলছে। সবকিছু পুলিশ পর্যবেক্ষণ করছে। জাতীয় পার্টির নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করছে। এর ফলে কয়েক দফা ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ছুঁড়েছে পুলিশ।’

দলটির কর্মী সমাবেশে পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব পাটয়ারীর বক্তব্য দেওয়ার কথা ছিল। তবে সংঘর্ষের সময় চেয়ারম্যান উপস্থিত ছিলেন না। ঘটনার সময় জিএম কাদেরসহ নেতারা অস্থায়ীভাবে করা মঞ্চে উপস্থিত থাকলেও সংঘর্ষের সময় তারা সেখান থেকে সরে যান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর