মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Bigg Boss 20’s ScoutOP Hints At Feelings For ‘Sister’ Love Gill: ‘Usse Pehle Friend Hota Hai Naa…’ | Television News Head coach Zinedine Zidane celebrates first home win as France crush Belgium 4-1 at Nations League | Football News কর্ণফুলীতে ডেঙ্গু পরীক্ষার কীট ও মশক নিধন সামগ্রিক বিতরণ কূটনীতিকদের সম্মানে খেলাফত মজলিসের নৈশভোজ কর্ণফুলীতে এস আলম গ্রুপের সীমানাপ্রাচীর ভেঙে অবৈধ দখল উচ্ছেদ কর্ণফুলীতে বিতর্ক উৎসবের উদ্বোধন, দিনব্যাপী কর্মশালা সম্পন্ন ‘আজকের বিতার্কিকরাই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে’ হামলাকারী রাবি ছাত্রদল নেতাদের বাঁচাতে সিসিটিভি ফুটেজ ডিলিট করল প্রভোস্ট ডেঙ্গুতে ৯ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯০২ দাসত্ব বরণ নয় বরং প্রযুক্তির উপর করতে হবে রাজত্ব চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৭৪ সময় দেখুন
দৌলতপুরে ফসলি জমির মাটি বিক্রি: যুবককে ৫০ হাজার টাকা জরিমানা

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি: ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ফসলি জমির মাটি কেটে ইটের ভাটায় বিক্রির দায়ে শাহিন হোসেন (২১) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়ি এলাকা থেকে মাটি বোঝাই একটি শেলো ইঞ্জিনচালিত ট্রলি আটক করে দৌলতপুর থানা পুলিশ। পরে আটক ব্যক্তিকে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তার কাছ থেকে অর্থদণ্ড আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ।
দণ্ডপ্রাপ্ত শাহিন হোসেন উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামের ফারুক হোসেনের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, অবৈধভাবে ফসলি জমির মাটি কেটে ট্রলির মাধ্যমে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ট্রলিসহ চালককে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ বলেন, “ফসলি জমির মাটি কাটা সম্পূর্ণ অবৈধ এবং এটি কৃষি উৎপাদন ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। কিছু অসাধু চক্র ব্যক্তিগত লাভের আশায় উর্বর জমি নষ্ট করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আজকের অভিযানে একজনকে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্য করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর