নোয়াখালী প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নোয়াখালী জেলা শহর মাইজদীতে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (সন্ধ্যা) থেকে শুরু করে রাত দুইটা পর্যন্ত নোয়াখালী জেলা শহর মাইজদীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে এই শীতবস্ত্র তুলে দেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আনোয়ার হোসেন রকি।
কনকনে শীতের রাতে পথের ধারে ঘুমিয়ে থাকা অসহায় মানুষ ও নিম্ন আয়ের পথচারীদের মাঝে কম্বল বিতরণকালে আনোয়ার হোসেন রকি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিবুল হাছান নিশাত, সহ-সাংগঠনিক সম্পাদক গাজী আবু নাছের, সদস্য শিব্বির মাহমুদ শিবলু ও রায়হান চৌধুরী রনি।
এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা জসিম উদ্দীন নুর, মাহবুবুর রহমান রুবেল, ফখরুল ইসলাম প্রান্ত, আমজাদ হোসেন নিলয়, ইমরান হোসেন, মাইন উদ্দিন সজিব, জাহাঙ্গীর ফরায়েজী মোবারক এবং নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাতুল হাসান বিশাল, সহ-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেনসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।