বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন

মায়ের জানাজা নামাজ পড়ালেন সন্তান, আবেগঘন দৃশ্য নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সন্তান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১৮৮ সময় দেখুন
মায়ের জানাজা নামাজ পড়ালেন সন্তান, আবেগঘন দৃশ্য নিজ মায়ের জানাজা নামাজ পড়ালেন সন্তান

খায়রুল খন্দকার, টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুরে মায়ের জানাজার নামাজ পড়ালেন সন্তান এমন হৃদয়স্পর্শী দৃশ্যের সাক্ষী হলো এলাকাবাসী।

শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুম্মার নামাজের পর গোপালপুর উপজেলার সোনামুহি এলাকায় মরহুমা রহিমা বেগম(৬০) এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতির দায়িত্ব পালন করেন মরহুমার সন্তান মাওলানা মুফতি মাহাদী হাসান শিবলী । মায়ের জানাজা পড়াতে গিয়ে তিনি কয়েকবার আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত মুসল্লিদের অনেকের চোখেও জল দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মরহুমা বছর বয়সে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে এলাকার ধর্মভীরু ও সম্মানিত একজন নারী হিসেবে পরিচিত ছিলেন।

জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়-স্বজন ও মুসল্লিরা অংশগ্রহণ করেন।

এলাকাবাসী বলেন, মায়ের জানাজা সন্তান নিজে পড়ানো একদিকে যেমন দায়িত্ববোধের নিদর্শন, তেমনি এটি ছিল অত্যন্ত আবেগঘন ও শিক্ষণীয় একটি মুহূর্ত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর