মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে বসতঘরের ছাদ থেকে ১৫ কেজি ওজনের অজগর উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭১ সময় দেখুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শহরতলীর একটি বসতঘরের ছাদ থেকে প্রায় ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬শে ফেব্রুয়ারি) দুপুরে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ৫নং পুলসংলগ্ন ‘মজিদ মঞ্জিল’ নামে একটি বসতঘরের ছাদ থেকে অজগর উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, বাড়ির সদস্যরা সকালে ছাদে উঠলে হঠাৎ বিশাল আকৃতির একটি অজগর দেখতে পান। সাপটি দেখে তারা আতঙ্কিত হয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। তাদের হাল্লা-চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন। এ সময় কেউ কেউ সাপটিকে মারার উদ্যোগ নেয়। এরপর এলাকার এক ব্যক্তি মুঠোফোনে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের খবর দেন। পরে সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল যথাস্থানে এসে উদ্ধার করে নিয়ে আসেন।

তিনি জড়ো হওয়া লোকজনের উদ্দেশ্যে বলেন, বন্যপ্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে বা কোন প্রকার ক্ষতি না করে দ্রুত বন বিভাগ কিংবা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন অথবা বনবিভাগে খবর দিবেন। উদ্ধার হওয়া অজগরটির আনুমানিক ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১০ ফুট। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর