বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

নিবিড় হজ্ব কাফেলার উদ্যোগে সিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৫ সময় দেখুন
নিবিড় হজ্ব কাফেলার উদ্যোগে সিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক:

স্বাগতম মহান আল্লাহর অতিথিবৃন্দ”এই শ্রদ্ধাসূচক স্লোগানকে সামনে রেখে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আবেগঘন পরিবেশে শনিবার (২৭ সেপ্টেম্বর ) রাণীশিমুল ইউনিয়নের হাজী কল্যাণ সংগঠনের সিরাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ভায়াডাঙ্গা দক্ষিণপাড়া, জাহাঙ্গীর আলম সাহেবের বাড়ি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে রাণীশিমুল ইউনিয়ন থেকে প্রায় ৩ শতাধিক হাজী অংশগ্রহণ করেন।
পবিত্র হজ পালন শেষে আল্লাহর ঘর থেকে ফিরে আসা এই অতিথিদের সংবর্ধনা ও মিলনমেলায় পরিণত হয় পুরো অনুষ্ঠানস্থল। হাজীদের মুখে ছিল কাবার স্মৃতি, হৃদয়ে আত্মশুদ্ধির দীপ্ত প্রত্যয়।

নিবিড় হজ্ব কাফেলা’র স্বত্বাধিকারী ইয়াছিন খান শফিকের সভাপতিত্বে আয়োজনে বক্তব্য রাখেন,
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল, জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব মো. নুরুজ্জামান বাদল, জাতীয় উলামা মাশায়েখ আয়িম্মা পরিষদের শেরপুর জেলা সভাপতি আলহাজ্ব মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন, রাণীশিমুল ইউনিয়ন হাজী কল্যাণ সংগঠনের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল ইসলাম।

বক্তারা হজের মহত্ত্ব ও ইসলামের মৌলিক বিধানের গুরুত্ব উল্লেখ করে বলেন, “আল্লাহর রহমত ছাড়া আমরা একটি মুহূর্তও বাঁচতে পারি না। অথচ আমরা নামাজে অনিয়ম করি, যাকাত দিতে ভুলে যাই, রোজার দিনে অবহেলা করি। আজকের সিরাত ও দোয়া মাহফিল আমাদের জীবনের নতুন অঙ্গীকার হোক—আমরা নিয়মিত ইবাদত করব, সৎ পথে চলব এবং সমাজে শান্তির বার্তা বয়ে আনব।”

অনুষ্ঠানের সূচনা কোরআন তেলাওয়াতের মাধ্যমে হয় এবং পুরো অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালনা করেন সমাজসেবক ও শিক্ষাবিদ আলহাজ্ব মাসুদুর রহমান। শেষাংশে হাজী ও অতিথিরা মিলিত হয়ে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং বৈশ্বিক শান্তি ও সমৃদ্ধি কামনায় এক আবেগঘন মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে অংশগ্রহণকারীদের চোখে আনন্দ ও উচ্ছ্বাসের অশ্রু দেখা যায়। পরিশেষে মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর