বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

ভূঞাপুরে লাল তিলে কেমিক্যাল মিশিয়ে কালোজিরা বলে সরবরাহের অপরাধে জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩১৯ সময় দেখুন
ভূঞাপুরে লাল তিলে কেমিক্যাল মিশিয়ে কালোজিরা বলে সরবরাহের অপরাধে জরিমানা

খায়রুল খন্দকার ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে লাল তিলে কেমিক্যাল মিশিয়ে রোদে শুকিয়ে কালোজিরা বলে সরবরাহ অপরাধে প্রায় ৬০ মণ ভেজাল কালোজিরা জব্দ ও বিনষ্ট করেএবং সেই সাথে অভিযুক্ত ব্যবসায়ী হাসমত আলী কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১,০০,০০০ টাকা জরিমানা করেন টাঙ্গাইল জেলা ভোক্তা কর্মকর্তা আসাদুজ্জামান রোমেল।

রবিবার (২৮ সেপ্টেম্বর)  দুপুরে উপজেলার শিয়ালকোল হাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয় ৪০ মন ও হাটের মাঠে শুকানো অবস্থায় ২০ মন তিল উদ্ধার করে।  

সরেজমিনে জানা যায়,  উপজেলার ভারই গ্রামের বানিচ উদ্দিনের ছেলে হাসমত আলী বিভিন্ন ধরণের খাদ্য শস্য হাট বাজার থেকে ক্রয় করে পাইকারি বিক্রি করার আড়ালে দেশের বিভিন্ন অসাদু ব্যবসায়ীদের সাথে যোগ সাজস করে তিল কিনে তাতে কালো রঙ মিশিয়ে ভালো করে রোদে শুকিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় বিক্রি করে থাকে। এসব কালিজিরা মসলার সাথে মিশালে বেশী লাভ পাওয়া যায় বলে জানায় হাসমত আলী।

এই রঙ মেশানো অবস্থায় রোদে শুকাতে দেখে এলাকাবাসী স্থানীয় গণমাধ্যম কর্মীদের খবর দেয়। গণমাধ্যম কর্মীরা স্থানীয় প্রশাসন ও ভোক্তা অধিকার টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেলের সাথে যোগাযোগ করলে তিনি তাত্ক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে রঙ মেশানো তিল উদ্ধার করে। পরে ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা ও ওই তিল আগুনে পুড়িয়ে শিয়ালকোল হাটের খালে ফেলে দেওয়া হয়।  এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ এ কে এম রেজাউল করিম ও যৌথ বাহিনীর সদস্যরা,জেলা স্যানিটারি ইন্সপেক্টর সহ গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ।

ভোক্তা অধিকার টাঙ্গাইলের উপপরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, এই ধরণের অসাদু ব্যবসয়ীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর