খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ হাদী চকদার এর মা চায়না বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
চায়না বেগম দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টায় উপজেলার ছাব্বিশা কবরস্থানে মাঠে মরহুমার জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।
এদিকে চায়না বেগমের মৃত্যুতে ভূঞাপুর রির্পোটার্স ইউনিটি, সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন।