বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‎স্ক্যামারের ভিডিও ধারন করায় সাংবাদিকের  বিরুদ্ধে মিথ্যা মামলা,কারাগারে পাঠানোর প্রতিবাদে ভূঞাপুরে মানববন্ধন কালিয়াকৈরে অবৈধ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী পুরুষ কর্তৃপক্ষ সহ ৩৯ জনকে আটক করেছে পুলিশ ‘কৈশোরকালীন স্বাস্থ্য ব্যবস্থা ট্যাবুমুক্ত করতে হবে’ লক্ষ্মীপুরে লাইসেন্সবিহীন শিশু খাদ্য জব্দ, বেকারির ক্ষতিকর কেমিক্যাল ধ্বংস হারানো বা চুরি হওয়া ফোন খুঁজে পাওয়ার উপায় বাঁশখালীতে নিট যুবকদের দক্ষতা উন্নয়নে EARN প্রকল্পের উদ্যোগ ৩১ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চবিতে গবেষণা উৎসব সৌদি আরামকোতে হামলা: তেলের দাম বেড়ে ১০৭ ডলার Rhiti Tiwari Recalls Father Telling Manoj Tiwari ‘Aap Shaadi Kar Lijiye’ After He Found Love After Divorce | Regional Cinema News ‘Abhishek Sharma was also taking a little time’: Cheteshwar Pujara explains why Sanju Samson struggled in IND vs WI 3rd T20I | Cricket News

মেলান্দহে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ সময় দেখুন
মেলান্দহে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরের মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় একটি প্রকল্প গ্রহণ করে মেয়াদ শেষ হলেও কাজ না করা এবং গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির প্রকল্পে নামমাত্র কাজ দেখিয়ে সরকারি অর্থ তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষেরপাড়া ইউনিয়নের দক্ষিণ ঘোষেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার উন্নয়ন কাজে ২০২৪-২৫ অর্থবছরে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল থেকে ২ লাখ ২৩ হাজার ৩০০ টাকার একটি প্রকল্প নেওয়া হয়। তবে প্রকল্প গ্রহণের পর দীর্ঘ সময় অতিবাহিত হয়ে মেয়াদ শেষ হয়ে গেলেও কোনো কাজ শুরু হয়নি। অথচ একই সময়ে ইউনিয়নের অন্যান্য তিনটি উন্নয়ন প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া, গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় বিল্লালের বাড়ি থেকে তফুর গোরস্থান পর্যন্ত রাস্তা সংস্কারের জন্য ১ লাখ ৯৯ হাজার টাকার একটি প্রকল্প নেওয়া হয়। নিয়ম অনুযায়ী শ্রমিক দিয়ে মাটি কাটার কথা থাকলেও সেখানে এক্সকাভেটর ব্যবহার করে সামান্য মাটি ফেলা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেন।

দক্ষিণ ঘোষেরপাড়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার প্রধান শিক্ষক সেলিম উদ্দিন বলেন, প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম কয়েক মাস আগে এসে বলেন, মাদ্রাসার চালা মেরামতের জন্য বরাদ্দ পেয়েছেন। আমি তাঁকে বলেছিলাম, চালা এখনো টিকে আছে, বরং জানালার গ্রিল বানিয়ে দিন। তিনি মাপ নিয়ে যান, কিন্তু এখনো কোনো কাজ শুরু হয়নি। সম্প্রতি দেখা হলে বললেন, পরবর্তী বাজেটে কাজ করবেন।

অভিযোগের বিষয়ে ঘোষেরপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, ২০২৪-২৫ অর্থবছরেই ওই প্রকল্পটি নেওয়া হয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে এখনো কাজ শুরু হয়নি, সচিব সাহেব অসুস্থ।
কাজ করা হবে। টিআর প্রকল্পের কাজ ভেক্যু দিয়ে করেছি।

এ বিষয়ে মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলমগীর হোসেন বলেন, “অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর