বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১
  • ২৫৭ সময় দেখুন
[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা নিহত


[১] সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী রেমিটেন্স যোদ্ধা নিহত

আব্দুল্লাহ আল মামুন: [২] নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের ফিরোজ আলম (৪৫) নামের এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

[৩] গত সোমবার (২০ ডিসেম্বর) দুপুরে মক্কা-মদিনা রোডে এই দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজ আলম চরফকিরা ৫ নম্বর ওয়ার্ডের আবুল কালামের ছেলে।

[৪] স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, ফিরোজ আলম পরিবারের স্বচ্ছলতা ও জীবিকার তাগিদে দীর্ঘ ১৪ বছর জীবন সৌদিআরবে অতিবাহিত করেন। ফিরোজ আলম পেশায় ট্রাক চালক। আর কিছু দিন পরেই বাংলাদেশে গমনের কথা ছিল।

[৫] ফিরোজ আলমের মৃত্যু সংবাদে তার পরিবার এবং এলাকাজুড়ে শোকের ছাড়া নেমে আসে,পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবারের সকলেই।

[৬] নিহতের মরদেহ স্থানীয় একটি হসপিটালের হিম ঘরে সংরক্ষণ করা হয়েছে, নিহত ফিরোজ আলমের মরদেহ ফিরে পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন করেন নিহত ফিরোজ আলমের পুত্র মতিউর রহমান । সম্পাদনা: শান্ত মজুমদার

 





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর