বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

East Bardhaman News: আম গাছে ধরেছে ডাব? আসল সত্যি জানলে চমকে যাবেন সকলেই a huge 4 kg mango kind of looks like small size coconut

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ৮৫ সময় দেখুন


Last Updated:

আসলে আম গাছে আমই ধরেছে, কিন্তু এই আমটিকে দূর থেকে একঝলক দেখলে মনে হবে একটা ছোট সাইজের ডাব।

X

আম 

আম 

পূর্ব বর্ধমান: আম গাছে ধরে রয়েছে ডাব! নিশ্চয় শুনে অবাক হচ্ছেন ? না না অবাক হওয়ার কিছু নেই। আসলে আম গাছে আমই ধরেছে, কিন্তু এই আমটিকে দূর থেকে একঝলক দেখলে মনে হবে একটা ছোট সাইজের ডাব। আসলে এই আমের সাইজ এতটাই বড় যে অনেকেই ডাব ভেবে ভুল করছেন।

তবে কাছে গিয়ে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে আম গাছে ধরে রয়েছে একটা পেল্লাই সাইজের আম। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরে উপবন নামে একটি নার্সারি রয়েছে। সেই নার্সারিতেই বর্তমানে এই আম রয়েছে।

নার্সারির কর্ণধারের সঙ্গে কথা বলে জানা গিয়েছে এই আমটির নামই হল ফোর কিলো। অর্থাৎ এক একটা আমের ওজন হতে পারে চার কেজি! এই বিষয়ে নার্সারির কর্ণধার গোলাম মুরতাজা জানিয়েছেন, ‘‘ফলন পরিমাণে কম হয়, তবে আমরা খেয়ে দেখেছি স্বাদ বেশ ভাল। এখন যেটা ধরে আছে সেটারই ওজন প্রায় এক থেকে দেড় কেজি। তবে চার কিলো হবে কিনা জানি না।”

৪ কিলো ছাড়াও এই নার্সারিতে বিভিন্ন প্রজাতির বিদেশি আম গাছের চারা রয়েছে। এক একটা গাছে ধরে রয়েছে বিভিন্ন ধরনের আম। তবে এই চার কেজি আম এখন নজর কাড়ছে অনেকেরই। নার্সারিতে গাছ কিনতে এসে অবাকও হচ্ছেন বহু মানুষ। কেউ কেউ আবার এই আমের সঙ্গে ছবিও তুলছেন।

সেরকমই নার্সারিতে এসে শুভময় সামন্ত বলেন, “এই নার্সারির নাম অনেক শুনেছি। একবার ঘুরে দেখতে এসেছিলাম। তবে এই আম দেখে অবাক হলাম। প্রথমে ভেবেছিলাম ডাব ধরেছে হয়ত। সাইজ বেশ বড় রয়েছে।”

বাড়িতে ছাদ বাগান থাকলে এই ফোর কিলো আম গাছ বসিয়ে আরও বাড়িয়ে তুলতে পারেন সৌন্দর্য। বর্তমানে আড়াইশো টাকা থেকে শুরু করে আড়াই হাজার টাকা দামের গাছও পাওয়া যাচ্ছে।

বনোয়ারীলাল চৌধুরী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom