রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

Recipee of Akbar-i-gosht– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪২১ সময় দেখুন
Recipee of Akbar-i-gosht– News18 Bangla


#কলকাতা:  খুশির ইদ এল বলে! আর ইদ মানেই খানা-পিনা! আর মাটন ছাড়া কি ইদ জমে! রইল মুঘল হেঁশেলের একটি জনপ্রিয় রেসিপি। ‘আইন-ই-আকবরি’তে আবুল ফজল লিখেছিলেন, একদিন আকবরের হেঁশেলের প্রধান বাবুর্চি নবাবকে নতুন কিছু খাওয়াবেন বলে, নিজের মন থেকে রেসিপি ভেবে এই পদটি রেঁধেছিলেন। একবার খেয়েই আকবর প্রেমে পরে যান রান্নাটির। তারপর থেকে তাঁর হেঁশেলে এই পদটি ছিল মাস্ট! আকবরের নামেই পদটির নামকরণ হয়– আকবর-ই-গোস্ত

আকবর-ই-গোস্ত বানাতে লাগবে-
পাঁঠার মাংস: ৫০০ গ্রাম, পেঁয়াজ: ২টো (কুচনো), আদাবাটা: ২ চা চামচ, স্বাদমতো নুন, লাল লঙ্কাগুঁড়ো: ২ চা চামচ, ধনেগুঁড়ো: ১ চা চামচ, জল: ১ কাপ, হলুদগুঁড়ো: অর্ধেক চা চামচ, টোম্যাটো: ২-৩টে (কুচনো), আদাকুচি: অর্ধেক চা চামচ, সাদা তেল: অর্ধেক কাপ, মুসুর ডাল সেদ্ধ: অর্ধেক কাপ
রান্না
জলে পেঁয়াজকুচি, আদাবাটা, লাললঙ্কাগুঁড়ো , ধনেগুঁড়ো, হলুদগুঁড়ো আর জলে মাংসের টুকরোগুলো দিয়ে ১৬-২০ মিনিট সেদ্ধ করুন। টোম্যাটোকুচি আর আদা দিন। ৫ মিনিট বাদে তেল দিয়ে ৫-১০ মিনিট মতো রান্না করুন। ঘন ঘন নাড়তে থাকুন। প্রয়োজন হলে ১-২ টেবিল চামচ জল দিন, যাতে নীচের দিকে ধরে না যায়। তেল ছাড়তে শুরু করলে, ডাল সেদ্ধ মিশিয়ে আরও খানিক্ষণ আঁচে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন।

আরও পড়ুন- জেনে নিন, কীভাবে বাড়িতে বানাবেন হালিমের ‘সিক্রেট মশলা’!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর