রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতি হিসেবে ৮ সেপ্টেম্বর দায়িত্ব নেবেন খলিলুর শিল্প উন্নয়ন স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান হলেন শাকিলুর রহমান Mirzapur The Movie Box Office Collection: Pankaj Tripathi’s Film Earns Rs 24 Crore On Day 1 | Bollywood News No special ‘room’ for cricket: IOA draws line on BCCI’s Asian Games stay | Cricket News বিদ্যুৎমন্ত্রীর রোগমুক্তি কামনায় ঢাকাস্থ সিরাজগঞ্জ সমিতিতে দোয়া মাহফিল বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল পেঁয়াজ সংরক্ষণে বাকৃবির আইওটি প্রযুক্তি, ক্ষতি কমবে ১৫-১৬% টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল

Recipee of Zarda Seviyan, a must in Salman Khan’s Eid Party– News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ৪৮৬ সময় দেখুন
Recipee of Zarda Seviyan, a must in Salman Khan’s Eid Party– News18 Bangla


#কলকাতা: রমজানের শেষে ইদ-কে অনেকেই যেমন বলেন খুশির ইদ, তেমনি অনেকেই বলেন ‘মিষ্টি ইদ’! কারণ, এদিনের মেনুতে রাজ করে হরেক কিসিমের মিষ্টির পদ! হেঁশেলে হেঁশেলে সকাল থেকেই শুরু হয়ে যায় মিষ্টি বানানোর তোড়জোর! আর মিঠাইয়ের তালিকায় সবথেকে উপরে থাকে সিমাইয়ের নাম। সিমাই ছাড়া ইদ, এককথায় অসম্পূর্ণ! ক্ষীর বানালেও যেমন অতুলনীয়, গাওয়া ঘিয়ে ভেজে, চিনির রস আর ড্রাই ফ্রুটস ছড়ানো শুকনো  সিমাইও লা-জবাব!

বলিটাউনের ‘ভাইজান’ সলমানের ‘ভিক্টোরিয়া অ্যাপার্টমেন্ট’-এ ইদের জশন-এ মাস্ট জর্দা সিমাই! সেই আসরে আপনার নেমন্তন্ন নাই থাক! কুছ পরোয়া নেহি!  নিজেই বানিয়ে ফেলুন জর্দা সিমাই! খুব সহজ! সময় লাগবে এই ২০ মিনিটের মতো! ৪ জনের জন্য বানাতে লাগবে ৫০০ গ্রাম সিমাই, অর্ধেক চা-চামচ জাফরান, ২ টেবিলচামচ গোলাপ জল, ৩০০ গ্রাম ঘি। ৪টে দারচনির কাঠি, ৩টে ছোট এলাচ, ২টো তেজপাতা, ১কেজি চিনি, অর্ধেক কাপ গুঁড়ো দুধ আর ২ কাপ পেস্তা কুচি।

এবার, শুকনো কড়াইয়ে সিমাই ভেজে তুলে নিন। একটি কাপে গোলাপজলে জাফরান ভিজিয়ে রাখুন। অন্যদিকে একটি পাত্রে জল গরম করুন। ফুটতে শুরু করলে ভেজে রাখা সিমাই দিন। নরম হয়ে এলেই তুলে নিয়ে, ঝাঝরিতে ঢেলে জল ঝরিয়ে নিন। তারপর কল খুলে ঠান্ডা জলের নীচে মিনিট ২-৩ রেখে, জল ঝরিয়ে, শুকোতে দিন।

কড়াইয়ে ঘি গরম করে এলান, দারচিনি আর তেজপাতা ফোড়ন দিন। ফুটতে শুরু করলে, আঁচ থেকে সরিয়ে একে একে সিমাই, চিনি, গুঁড়ো দুধ, পেস্তা কুচি, জাফরান দিয়ে ফের আঁচে বসান। মাঝারি আঁচে কিছুক্ষণ রেখে নামিয়ে নিন। লক্ষ্য রাখবেন, সিমাই যেন গলে না যায়!

সলমনের ইদ রিলিজ ‘রেস থ্রি’ দেখতে দেখতে যখন জর্দা সিমাইয়ের চামচটা মুখে তুলবেন, মনে হবে…কে ভাই সলমন? আকাশে প্যারাগ্লাইডিং তো সবাই করতে পারে! আমি স্পেসে প্যারাগ্লাইডিং করব!

আরও পড়ুন-ইদের খানাপিনা: আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত-এর রেসিপি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর