বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

সরাইলে পুকুর থেকে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৬৬ সময় দেখুন
সরাইলে পুকুর থেকে দুই সন্তানের জনকের লাশ উদ্ধার


মোহাম্মদ মাসুদ, সরাইল প্রতিনিধি ::

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকায় মো.আল আমিন (৩৫) নামে এক দুইসন্তানের জনকের লাশ উদ্ধার করে পুলিশ। আজ সকাল ১১টায় (রোববার ২৮ আগস্ট) কালিকচ্ছ ইউনিয়নের ধর্মতীর্থ দৌলতপাড়া এলাকার আব্দুল মালেক মিয়ার বাড়ির পুকুরের মধ্যে উত্তর পাশের জলাশয় থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে ছিন্নমূল শিশুরা সকালে গাছেরপাতা কুড়াতে এসে পুকুরে লাশ দেখতে পায়। নিহত যুবকের বাড়ি থেকে কিছুটা দূরে আব্দুল মালেক মিয়ার বাড়ির পুকুর। পরে শিশুরা এলাকায় জানাজানি করলে নিহত যুবকের স্ত্রী ইয়াসমিন (২৮) এসে স্বামীর মরদেহ সনাক্ত করে। তবে এলাকার লোকজন বলেন সে নিয়মিত মাদক সেবন করতেন।

নিহতের ভাই রহুল আমিন বলেন, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি। তার স্ত্রীসহ একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে । সে মাদকাসক্ত ছিল , এলাকায় তার সাথে কারোর কোন শত্রুতা ছিল না।

কালিকচ্ছ ইউপি চেয়ারম্যান ছায়েদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে গিয়েছি। ছেলেটা নিয়মিত মাদক সেবন করতেন। পরে সরাইল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সরাইল থানায় নিয়ে যায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করেছি। এখন মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলাসদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর