সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ২১১ সময় দেখুন
এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা

টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী এলাকায় অবস্থিত এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ মাস্টার নুরুল আমিনকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন, মানিব্যাগসহ প্রয়োজনীয় মালামাল ছিনিয়ে নেয় বলে জানা গেছে।

ভুক্তভোগী নুরুল আমিন হোয়াইক্যং ইউনিয়নের নয়াবাজার এলাকার হাজী মোহাম্মদ হোছাইনের পুত্র। সোমবার (১৫ জুন) সকাল আনুমানিক ১০টার দিকে প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থল খারাংখালী এঞ্জেল কেয়ার একাডেমিতে যাওয়ার পথে একদল সশস্ত্র দুর্বৃত্ত তার গাড়ির গতিরোধ করে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা তাকে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায়। এ সময় নুরুল আমিন বাধা দিলে অপহরণকারীরা দা, কিরিচ ও অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা অস্ত্র উঁচিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জানা গেছে, এর আগেও নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পরপর দুটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন অধ্যক্ষ নুরুল আমিন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয় সচেতন মহল এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি একজন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের ওপর এমন হামলার ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে তারা মন্তব্য করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর