বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

শ্রীবরদীতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়ারী আটক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ১৭১ সময় দেখুন
শ্রীবরদীতে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৪ জুয়ারী আটক

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের শ্রীবরদীতে জুয়াবিরোধী অভিযানে জুয়ার আসর থেকে চার জুয়ারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে একটি দল ভায়াডাঙ্গা বাজার সংলগ্ন পশ্চিম বিলভরট এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান চালায়। এ সময় তাস দিয়ে জুয়া খেলার অভিযোগে চারজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন পশ্চিম বিলভরট গ্রামের ওয়াসিম (৪২), ভায়াডাঙ্গা বানিয়াপাড়া গ্রামের হাসেম (৬০), আসন্দিপাড়া গ্রামের দুলাল মিয়া (৬২) এবং বকচর গ্রামের মোহাম্মদ আলী (৬৫)।

শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, মাদক, জুয়া ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর